ভোরের পত্র

তাহিরপুরে হাজারো নেতা-কর্মী ও সাধারণ জনতার ভালোবাসায় সিক্ত হলেন আনিসুল হক।

  • ৯ নভেম্বর ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ
  • ১৫১ বার দেখা হয়েছে

মুরাদ মিয়া,স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, তাহিরপুর উপজেলা বিএনপি (সাবেক) সভাপতি, উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান আলহাজ্ব মো. আনিসুল হক তাহিরপুরে এসে হাজারো নেতা-কর্মী ও সাধারণ জনতার ভালোবাসায় সিক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে, তিনি যখন তাহিরপুর উপজেলা সদর বাজারে পৌঁছান, তখন তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মো.বাদল মিয়া, যুগ্ম আহবায়ক রাখাব উদ্দিন, সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হুদা এবং অন্যান্যরা ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ মিয়া, সদস্য এমদাদুল হুদা, ভাস্কর রায়, একে এম নাসের উজ্জ্বল এবং উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনামসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরপর তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে থানা মোড়ের দিকে পদযাত্রা করেন এবং উপজেলা সদর হাসপাতালে রোগীদের খোঁজ-খবর নেন।

পথজুড়ে ফুল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো তাহিরপুর উপজেলা এলাকা। তাহিরপুর সদর بازارে হাজারো নেতা-কর্মী ও সাধারণ জনতার অংশগ্রহণে একটি বিশাল জনসমাবেশে পরিণত হয়। এসময় সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব মো. আনিসুল হক বলেন, “আমি একা নই, তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার প্রতিটি নেতা-কর্মী এবং সাধারণ মানুষই ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত। আমি কেবল একটি মাধ্যম মাত্র। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে এ আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে হবে।”

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাহ্মণবাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল…
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন” আব্দুস সামাদ মুন্সি
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন”…
তাহিরপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়…
সরাইল উপজেলার দেওড়া গ্রামে আফরোজ হত্যা পরিকল্পিত দাবী এলাকাবাসীর।
সরাইল উপজেলার দেওড়া গ্রামে আফরোজ হত্যা পরিকল্পিত দাবী…
নবীনগরে পবিত্র কোরআন অবমাননা যুবক আটক।
নবীনগরে পবিত্র কোরআন অবমাননা যুবক আটক।
মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া…
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান মালামালসহ  ২জন আটক।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান মালামালসহ…
একজন রাজনৈতিক আদর্শ ও মানবিক নেতৃত্ব: মাহবুবুর রহমান
একজন রাজনৈতিক আদর্শ ও মানবিক নেতৃত্ব: মাহবুবুর রহমান