ভোরের পত্র

নওগাঁর মান্দায় মহাসড়কে সড়ক দুর্ঘটনা দুই যুবকের মৃত্যু।

  • ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৩ অপরাহ্ণ
  • ১৩৮ বার দেখা হয়েছে

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর মান্দায় বেপরোয়া গতির একটি মোটরবাইক দুর্ঘটনার শিকার হয়ে দুই আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমহনী এলাকার আবু মুসার ছেলে রবিউল ইসলাম (২২) ও নাটোরের লালপুর উপজেলার হাজিরহাট ভবানীপুর এলাকার লিটন মিয়ার ছেলে আরিয়ান খান রকি (২৫)।বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের পরিবারের লোকজন এখনো থানায় এসে পৌঁছায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেপরোয়া গতিতে দুটি মোটরসাইকেল রাজশাহীর দিক থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। এর মধ্যে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা চার্জারভ্যানের পেছনের দিকে ধাক্কা লাগে। এতে ওই বাইকে থাকা দুই যুবক গুরুতর জখম হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল মালেক বলেন, আহত আরিয়ান খান রকি হাসপাতালে নেওয়ার আগে ও রবিউল ইসলাম জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

অর্থ আর আধিপত্য দিয়ে নয়, জনতার ভালবাসায় এগিয়ে যেতে চাই,মো:শেখাব উদ্দিন।।
অর্থ আর আধিপত্য দিয়ে নয়, জনতার ভালবাসায় এগিয়ে…
কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু।
কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু।
নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫, উদ্ধার দেশীয় অস্ত্র।
নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫,…
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীসহ ৫ জনকে হত্যা, স্বামী ফোরকান পলাতক।
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীসহ ৫ জনকে হত্যা, স্বামী ফোরকান…
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ ১৮ ঘণ্টা পর ফেরত।
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ…
ব্রাক্ষণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শ্যামলকে নিয়ে অপপ্রচারে লিপ্ত ষড়যন্ত্রকারী চক্র।
ব্রাক্ষণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার…
বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে মহান মে দিবস পালিত।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে মহান…
হবিগঞ্জে কালবৈশাখীর বজ্রপাত ও ঝড়-তুফানে ৩ জনের প্রাণহানী।
হবিগঞ্জে কালবৈশাখীর বজ্রপাত ও ঝড়-তুফানে ৩ জনের প্রাণহানী।