ভোরের পত্র

নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ করতে চাই,কবির খান।

  • ৮ মার্চ ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
  • ১২২ বার দেখা হয়েছে

মুরাদ মিয়া,স্টাফ রিপোর্টার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও দোয়া চেয়েছেন ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তরুণ সমাজসেবক মালদ্বীপ প্রবাসী মোঃ কবির খান। নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন বাসীর সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন।

একটি সুখী-সুন্দর দেশ ও সমাজ নির্মাণের জন্য সর্বপ্রথম ইউনিয়নের উন্নয়ন প্রয়োজন। একটি মডেল ইউনিয়ন ধর্মপাশা সদর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য আহবান জানান।

সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে এবং সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে তিনি এ বছর ধর্মপাশা সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তিনি মানবতার ফেরিওয়ালা, গরীব দুঃখী অসহায় মানুষের বন্ধু মোঃ কবির খান। গতির আধুনিক ধর্মপাশা সদর ইউনিয়ন গড়তে চান বলে জানান তিনি।

ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের কৃতি সন্তান, মালদ্বীপ প্রবাসী মানবতার ফেরিওয়ালা কবির খান। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করছেন। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে তিনি ভুলে যাননি নিজের মাটি ও মানুষের কথা। পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি এতিমখানায় এবং সদর ইউনিয়নের বিভিন্ন জায়গায়। গরিব, অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ করে তিনি মানুষের হৃদয়ে ভালোবাসা ও দোয়া অর্জন করছেন।

তিনি হক্কানী উলামায়ে কেরামকে সাথে নিয়ে এই মানবিক কাজগুলো করছেন। আলেম সমাজকে সম্মান দেওয়া এবং তাদের সহযোগিতায় সমাজের গরিব মানুষের মুখে হাসি ফোটানো নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। এক দিকে যেমন দ্বীনের খেদমত হচ্ছে, অপর দিকে সমাজে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তিনি।

ধর্মপাশা সদর ইউনিয়নের অনেকেই জানান, মালদ্বীপ প্রবাসী মোঃ কবির খান শুধু কাপড় বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি অর্থ দিয়েও মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং নিজের অর্থায়নে গরীব দুঃখী মানুষকে চিকিৎসা করিয়েছেন।

এটি কবির খানের ভালোবাসা, মানবতা ও দায়িত্ববোধের এক জীবন্ত উদাহরণ। আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আগামী ১নং ধর্মপাশা সদর ইউনিয়নের অভিভাবক হিসেবে মহান আল্লাহ পাক কবুল করেন।

তারা আরও বলেন, আল্লাহ পাক যেন মানবতার ফেরিওয়ালা গরীব দুঃখী অসহায় মানুষের বন্ধু মোঃ কবির খান ভাইকে নেক হায়াত দান করেন। উনার রিজিকে বরকত দেন, এবং তাকে সবসময় যেন মানুষের সেবায় নিয়োজিত থাকার শক্তি দেন।

পরিশেষে তারা বলেন, এমন মানুষই সমাজের আসল সম্পদ যে ব্যক্তি মানুষের কল্যাণে কাজ করে যায়। ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মানুষ আজ গর্ব করে বলতে পারে তাদের মাঝে এমন একজন মানবতার ফেরিওয়ালা আছেন। যিনি প্রবাসে থেকেও নিজের এলাকার গরিব মানুষের প্রতি নিয়মিত খোঁজ-খবর রাখেন।

এবং ঈদের আনন্দকে তিনি ভাগ করে নিচ্ছেন। আল্লাহ তাআলা যেন কবির খান ভাইয়ের এই মানবিক কাজগুলো কবুল করেন এবং তাকে উত্তম প্রতিদান দান করেন। আমীন?

ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সর্ব মহলে জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন এই মানবিক মানুষটি।

সেবামূলক কাজের বিষয়ে জানতে চাইলে,
মো.কবির খান বলেন,আমি নেতা হতে চাইনা,আমি ধর্মপাশা সদর ইউনিয়নের
গরীব দুঃখী মানুষের সেবক হয়ে থাকতে চাই।মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই।মা-মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

তিনি আগামী আসন্ন ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।
এবং নির্বাচনে জয়যুক্ত হলে,সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করে বাকীটা জীবন কাটাতে চাই বলে তিনি উল্লেখ করেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

হবিগঞ্জে কালবৈশাখীর বজ্রপাত ও ঝড়-তুফানে ৩ জনের প্রাণহানী।
হবিগঞ্জে কালবৈশাখীর বজ্রপাত ও ঝড়-তুফানে ৩ জনের প্রাণহানী।
জাতীয় সংসদে থাকছেন ব্রাক্ষণবাড়িয়ার গর্বিত কন্যা ৫জন নারী এমপি।
জাতীয় সংসদে থাকছেন ব্রাক্ষণবাড়িয়ার গর্বিত কন্যা ৫জন নারী…
সংরক্ষিত নারী আসনে  মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার চার কন্যা।
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার চার কন্যা।
আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নতুন মুখ এস,এম মাহবুব মল্লিক
আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নতুন…
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস।
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি…
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে  ১০জন আহত।
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে…
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল আহমেদ।
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল…
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক জব্দ, পালাল চালক।
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক…