ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে ভিক্ষুক মহিলাকে কুপিয়ে হত্যা

  • ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:০০ অপরাহ্ণ
  • ৯৫ বার দেখা হয়েছে

এইচ,এম,জহিরুল ইসলাম :- ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নে শ্রীপুর উত্তরপাড়ায়, কিশোরগঞ্জ থেকে আসা ভিক্ষুক মহিলাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন।

. ১৬ই সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১২টায় শ্রীপুরের শহিদুল হক মোল্লার ছেলে মানিক মিয়া (৪০) এ ঘটনা ঘটান।

. সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর বেলায় ওই বাড়িতে ভিক্ষুক মহিলা ভিক্ষা চাইতে গেলে, অভিযুক্ত মানিক মিয়া প্রথমে কুদাল দিয়ে কুপ মেরে, পরে ধারালো দাঁ দিয়ে গলায় আঘাত করলে ঘটনাস্থলে মহিলা নিহত হন।

. এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় চেয়ারম্যান এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত মহিলাকে উদ্ধার করি। জানতে পারি ভিক্ষা চাওয়ায় বাক বিতন্ডায় জড়িয়ে এক পর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করে। সাথে সাথে অভিযুক্ত মানিক মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করি। ভিক্ষুক মহিলাটির খোঁজ পেয়েছি তার বাড়ি কিশোরগঞ্জ। ছেলেকে খবর দেয়া হয়েছে। আসার সাথে সাথে তার কাছ থেকে এজহার নেওয়া হবে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে  ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান হাজী মোঃ আলী হায়দার
শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন…
ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী  শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী ও ৪০ বছর পূর্তি উদযাপন।
ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প…
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী ও পুরস্কার বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট…
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ প্রশিক্ষণ কর্মশালা…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে এমপি নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে এমপি নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা।
অর্থ আর আধিপত্য দিয়ে নয়, জনতার ভালবাসায় এগিয়ে যেতে চাই,মো:শেখাব উদ্দিন।।
অর্থ আর আধিপত্য দিয়ে নয়, জনতার ভালবাসায় এগিয়ে…
কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু।
কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু।
নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫, উদ্ধার দেশীয় অস্ত্র।
নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫,…