
সুনামগঞ্জ,জেলা প্রতিনিধি
মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন যুবদলের সভাপতি,ও মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো.হযরত আলী।
তার নির্বাচনী এলাকাসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের সকল শ্রেনী পেশার নারী-পুরুষ ভোটার,সকল ধর্মাবলম্বী মানুষের কাছে দোয়া,আশীর্বাদ কামনা করেছেন।আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তিনি জনগণকে সাথে নিয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন,মো.হযরত আলী।
মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস
চেয়ারম্যান পদে প্রার্থী হতে ভোটারদের দোয়া চেয়েছেন তিনি। তরুণ প্রজন্মের নেতা কর্মীদের এবং সাধারণ মানুয়ের সাথে বিভিন্ন জায়গায় মত বিনিময় কালে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হবেন বলে ঘোষনা দিয়েছেন।গনিয়ে আসছে উপজেলা পরিষদ নির্বাচন,তাই সকল ভোটারসহ তার নির্বাচনী এলাকার জনগনের সাথে কৌশল বিনিময় করে রাত দিন দোয়া চাইছেন তিনি।
মো. হযরত আলী বলেন,আমি মধ্যনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করব।আমি মধ্যনগর উপজেলা এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল শ্রেণী পেশার মানুষ ও পুরুষ-মহিলা ভোটারদের কাছে দোয়া চাইতে তাদের বাড়ী বাড়ী গিয়ে সৌজন্য সাক্ষাৎ করছি।ভোটারদের আমাকে ঘিরে আগ্রহ দেখে আমি নিশ্চিত বিজয়ের স্বপ্ন দেখছি। আমি ভাইস চেয়ারম্যান হিসেবে মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করলে সাধারণ মানুষের হয়ে উন্নয়নে অংশীদার হবো। সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। আমি মধ্যনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে দোয়া ও জনসমর্থন দুটোই আশা করছি। উন্নয়নের ধারাবাহিকতা সচল রাখতে এবং মাদক-দূর্নীতিমুক্ত মধ্যনগর উপজেলা বাস্তবায়ন করার অঙ্গীকার নিয়ে আমার পথচলা। মধ্যনগর উপজেলার সাধারণ মানুষ ও ভোটারদের কাছে দোয়া চাই।সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই আমার সাথে থাকলে জয় আমার হবেই ইনশাআল্লাহ।