ভোরের পত্র

মরহুম নজির হোসেন এমপির’বাসায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • ৬ এপ্রিল ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ণ
  • ১৪৫ বার দেখা হয়েছে

মুরাদ মিয়া,সুনামগঞ্জ

সুনামগঞ্জ-এক আসনের বার বার নির্বাচিত সাবেক এমপি, সুনামগন্জ জেলা বিএনপির (সাবেক)সাধারণ সম্পাদক,সাবেক জেলা বিএনপির সভাপতি’বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মরহুম নজির হোসেন এমপির ঢাকাস্থ বাসায় পরিবারবর্গকে সমবেদনা জানাতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধা ৭ টায় ঢাকাস্থ উত্তরার বাসায়
বি এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম নজির হুসেন এর সহধর্মিণী সালমা আক্তার কে সমবেদনা জানাতে আসেন । মহাসচিবের সাথে এসময় উপস্থিত ছিলেন মিডিয়া সেলের প্রধান সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।

বিএনপি মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম নজির হোসেন তাঁর জীবদ্দশায় সকল অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন এবং সুনামগঞ্জ জেলা বিএনপি-কে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এছাড়াও বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রেরণা যোগাবে।
‘৭১ এর স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার অসামান্য অবদানের জন্যও তিনি দেশবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। একজন জনপ্রিয় রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধি হিসেবে জনকল্যানমূলক কাজে তিনি নিজ এলাকা এবং দেশের জন্য যে অবদান রেখেছেন তা কোনদিন ভুলবার নয়। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।

মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম নজির হোসেনকে বেহেস্ত নসীব এবং গভীর শোকে ম্রিয়মান পরিবারবর্গকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন।”নজির হোসেন একজন আপাদমস্তক রাজনৈতিক ব্যাক্তিত্ব ছিলেন, আমার সাথে তার রাজনৈতিক নিবিড় সম্পর্ক ছিল,নজির হোসেন আজকে পৃথিবীতে নেই তার অভাব পূরন হবার নয়, আমরা নজির ভাইর অনুপস্থিতিতে এই পরিবারটির যে কোন প্রয়োজনে পাশে আছি এবং পাশে থাকব।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস।
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি…
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে  ১০জন আহত।
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে…
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল আহমেদ।
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল…
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক জব্দ, পালাল চালক।
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক…
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভাবির দায়ের কোপে দেবর নিহত।
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভাবির দায়ের কোপে দেবর নিহত।
৯নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন,মোঃ এখলাছ মিয়া
৯নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা…
নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ করতে চাই,কবির খান।
নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ…
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সদস্য সচিব,শামীমা আক্তার
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের…