ভোরের পত্র

মাধবপুরে প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

  • ১৯ নভেম্বর ২০২১, ৭:৫৭ অপরাহ্ণ
  • ১৭৬ বার দেখা হয়েছে

স্টাফরিপোর্টোরঃ-
হবিগঞ্জ মাধবপুর পৌর শহরের ভিতর সরকারি পুকুর পাড় দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন আহমেদ নেতৃত্বে ‘ভূমি ও ইমারত দখল পুনরুদ্ধার আইনে’ ওই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় পুকুর সংস্কার এবং অবৈধ দখল মুক্ত করে এখানে বিনোদনের জন্য একটি দৃষ্টিনন্দন পার্ক নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, অলরেডি টেন্ডার আহ্বান করা হয়েছে।

অভিযানের শুরুতে উপজেলা প্রশাসনের নিযুক্ত শ্রমিকরা হ্যামার ও বুলড্রেজার দিয়ে লাল দাগ চিহ্নিত এলাকা ঠিক রেখে অবৈধ স্থাপনা ভাঙ্গতে শুরু করে। বিকেল ৩টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত আছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, জেলা প্রশাসনের নির্দেশে মাধবপুর বাজারের ভিতরে পুকুর পাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। নিরবচ্ছিন্ন ভাবে পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনাই উচ্ছেদ করা হবে, এবং উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাহ্মণবাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল…
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন” আব্দুস সামাদ মুন্সি
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন”…
তাহিরপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়…
সরাইল উপজেলার দেওড়া গ্রামে আফরোজ হত্যা পরিকল্পিত দাবী এলাকাবাসীর।
সরাইল উপজেলার দেওড়া গ্রামে আফরোজ হত্যা পরিকল্পিত দাবী…
নবীনগরে পবিত্র কোরআন অবমাননা যুবক আটক।
নবীনগরে পবিত্র কোরআন অবমাননা যুবক আটক।
মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া…
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান মালামালসহ  ২জন আটক।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান মালামালসহ…
একজন রাজনৈতিক আদর্শ ও মানবিক নেতৃত্ব: মাহবুবুর রহমান
একজন রাজনৈতিক আদর্শ ও মানবিক নেতৃত্ব: মাহবুবুর রহমান