ভোরের পত্র

বিজয়নগরের চান্দুরায় সরকারি ভূমি ও পোস্ট অফিসের জায়গা দখলের মহোৎসব: প্রশাসন নিরব।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৯ অপরাহ্ণ
  • ৫১৬ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-এক সময়ের জমজমাট বিজয়নগর উপজেলার চান্দুরা বাজারের ঐতিহ্য এখন বিলুপ্তির পথে। জরাজীর্ণ পুরাতন ভূমি অফিস এবং স্থানান্তরিত পোস্ট অফিসের সরকারি জায়গা প্রভাবশালী মহলের দখলে চলে যাওয়ায় এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় সরকারি সম্পত্তি বেহাত হয়ে গেলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

জানা যায়, চান্দুরা বাজারের পুরাতন ভূমি অফিসটি দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ভূমি অফিসটি চান্দুরা বাজার থেকে বুধন্তী এলাকায় স্থানান্তরিত হওয়ার পর থেকে এর বিশাল সরকারি জায়গা অরক্ষিত হয়ে পড়ে। এই সুযোগে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা যে যার মতো করে জায়গা দখল করে দালান নির্মাণ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক চান্দুরা এলাকার একাধিক বাসিন্দা জানান, সরকারি সম্পত্তি খালি পড়ে থাকায় স্থানীয় প্রভাবশালীরা তা দখলে নিতে শুরু করে।
একাধিক সূত্রে জানা গেছে, চান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান মেম্বার এই ভূমি অফিসের জায়গা দখলের চেষ্টা করছেন। সম্প্রতি তিনি সেখানে নির্মাণ কাজ শুরু করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয় এবং কাজ কিছুদিনের জন্য বন্ধ থাকে। তবে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গতকাল ২৬ সেপ্টেম্বর থেকে শামসুজ্জামান মেম্বার আবারও কাজ শুরু করে ২৭ সেপ্টেম্বর আবারও কাজ শুরু করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাধ্য প্রদান করলেও কাজ বন্ধ করেনি শামসুজ্জামান মেম্বারের লোকজন। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুরাতন ভূমি অফিসের পাশাপাশি চান্দুরা বাজারের পোস্ট অফিসের জমিও দখলের শিকার হচ্ছে। চান্দুরা বাজারে অবস্থিত পোস্ট অফিসটি স্থানান্তরিত হয়ে বাজারের প্রবেশপথে সরকারি ভাবে স্থাপন করা হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি পোস্ট অফিসের জায়গাও দখল করে নিচ্ছে। সরকারি সম্পত্তি এভাবে বেহাত হয়ে গেলেও প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এলাকাবাসী বলছেন, চান্দুরা বাজার এক সময় বিজয়নগরের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল। কিন্তু সরকারি স্থাপনাগুলোর এই বেহাল দশা এবং সরকারি জায়গা দখলের কারণে বাজারের ঐতিহ্য ম্লান হচ্ছে। তারা অবিলম্বে সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায়, চান্দুরা বাজারের অবশিষ্ট জৌলুসটুকুও হারিয়ে যাবে বলে তাদের আশঙ্কা।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ।
বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ…
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত।
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন…
বিজয়নগ‌রে গ্রাম আদালত সম্প‌র্কে ব‌্যাপক জনস‌চেতনতা বৃ‌দ্ধি‌তে কর্মশালা।
বিজয়নগ‌রে গ্রাম আদালত সম্প‌র্কে ব‌্যাপক জনস‌চেতনতা বৃ‌দ্ধি‌তে কর্মশালা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে রাতের আঁধারে বাবলু মিয়ার ১২টি কাঁঠাল গাছ ভেঙে দিল দুর্বৃত্তরা।
বিজয়নগরে রাতের আঁধারে বাবলু মিয়ার ১২টি কাঁঠাল গাছ…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ।
বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর চেনু মিয়া  প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর…