
ভোরেরপত্র রিপোর্ট :-আজ ২২/০২/২০২৫ইং রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায় বিজয়নগর উপজেলার পেটুয়াজুড়ি মোল্লারটেকে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মহসিন আহমেদ ভূইয়া ও সদস্য সচিব জাকির হোসেন শাহ আলম,মহসিন ভূইয়া তার বক্তব্যে বলেন গত কাল ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে ফুল দিতে আসেন মহসিন ভূইয়া ও শাহ আলম সহ নেতাকর্মীদের নিয়ে পূর্ব ঘোষিত সময়ে উপস্থিত হন উপজেলা চত্বরে, সংবাদ সম্মেলনে দাবী করেন জমির দস্তগীর ও ইমাম হোসেন তারা Facebook লিখেন যে সকাল ৮:৩০, টায় শহীদ মিনার ফুল দেওয়ার জন্য সকল নেতা কর্মীদেরকে উপস্থিত থাকার জন্য বলা হয়।কিন্তু আমাদের পূর্ব ঘোষিত সময় রাত ১২:৫, মিনিটে উপজেলায় নেতাকর্মী সমর্থক উপস্থিত হয়।ইমাম হোসেন তার লোকজন নিয়ে পরিকল্পিতভাবে উৎপাতে থাকে,আমরা নেতাকর্মীদের নিয়ে উপজেলা শহীদ মিনারে ফুল দিতে আসা মাত্র,এই ইমাম হোসেন দুষ্কৃতিকারীদের নিয়ে,আমার সঙ্গে থাকা নেতাকর্মী সমর্থকদের উপর হামলা করে এলোপাতাড়ি মারপিট শুরু করে এ সময় তাদের হাতে থাকা দাড়ালো অস্ত্রের আঘাতে আমাদের ২ জন কর্মী আহত হয়,আহতরা হলেন বিল্লাল মিয়া ও জীবন মিয়া।আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করা হয়। আহতরা বলেন এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,এবং সকল অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবী জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অলিউল্লা, মানিক সরকার,রাষ্টু সরকার,মুন্সী আসাদুজ্জামান আসাদ,বাবুল চৌধুরী ,চমক মিয়া,আমজাদ মিয়া,মহিবুল সরকার,দানু মিয়া,রাইহাদ মিয়া প্রমুখ্য।