ভোরের পত্র

বিজয়নগরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • ২৫ এপ্রিল ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ
  • ২৬৯ বার দেখা হয়েছে

আবদুল্লাহ আল হ্নদয়ঃ- হেফাজতে ইসলাম বাংলাদেশের, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে, সারা দেশের ন্যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৫-৪-২৫ তারিখে বিকাল ৩ ঘটিকায়, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ, হইতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে, চান্দুরা ঢাকা সিলেট মহাসড়কে গিয়ে শেষ হয়। মিছিল শেষে, এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন, বিজয়নগর উপজেলা হেফাজতে ইসলামের, সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, মুফতি রহমাতুল্লাহ কাসেমীর, সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন, উপজেলা হেফাজতের সাংগঠনিক সম্পাদক মুফতি এনামুল হক বাসারী, মাওলানা ফরিদ উদ্দিন আজিজী, মাওলানা মাহফুজ, হাফেজ কারী মুবাশ্বির হোসাইন, মাওলানা নিজামুদ্দিন প্রমূখ। বক্তারা বলেন আগামী ৩/৫/২০২৫ইং তারিখে, হেফাজতের ইসলামের, ৫ দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে, মহা সমাবেশ সফল করার জন্য, কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, সমাবেশ সফল করার লক্ষ্যে, বিজয়নগর উপজেলার প্রত্যাক, ইউনিয়ন থেকে একটি করে বাস নিয়ে যাওয়ার, প্রস্ততি নেওয়ার জন্য হেফাজতের নেতাকর্মীদেরকে আহবান জানানো হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের দাবী সমূহ,ফ্যাসিবাদ সরকারের আমলে মিথ্যা মামলাও গণহত্যার বিচার করা,নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল করা, ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণের উদ্যোগ ও ওয়াকফ আইন বাতিল করা, ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা, বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপর আত্মাও বিশ্বাস পূর্ণবহাল করা। এই দাবি গুলো আদায়ের লক্ষ্যে ঢাকা মহাসমাবেশ। এ সময় উপস্থিত ছিলেন , মাওঃ বদরুল আলম শাহজাহান , মাওঃ কাউসার আহমদ, মাওঃ মনিরুল ইসলাম, ক্বারী আল আমিন, মাওঃ আঃ কুদ্দুস, হাফেজ মাওঃ আহমদ,মাওঃ জয়নাল আবেদীন,মাওঃ সারোয়ার হোসাইন, মাওঃ কবির হোসাইন, মাওঃ মুনসুর আহমদ, মাওঃ শাহেদ আলী, হাফেজ শহিদুল ইসলাম, মাওঃ আইয়ুব খান আয়ূবী,মুফতী এনামুল হক খাদুরাইল,
মাওঃ এমদুল্লাহ হাবিবী সহ আরও অনেকে। মাওলানা শফিকুল ইসলামের সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালী ও তিন মৎস্যচাষীকে সম্মাননা।
বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালী ও তিন…
বিজয়নগরে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল।
বিজয়নগরে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী…
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও…
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।