
স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়িতে জোড় পূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। সরে জমিনে জানা যায়, উক্ত গ্রামের মৃত নিদু মিয়ার ছেলে কালু মিয়া একই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে নুরু মিয়া (৪৫), বদু মিয়া (২৮), আনিস মিয়া ( ৪১) এর নিকট থেকে ভিটে বাড়ি ক্রয় করে দলিল সম্পন্ন করেন। ওই সময় নুরু মিয়া প্রবাসে থাকার কারনে তার অংশের জায়গার দলিল এবং টাকা বাকী থাকে এবং অন্য অংশীদার তাদের দলিল নামা সম্পন্য করে দেন। পরে নুরু মিয়া প্রবাস থেকে দেশে ফেরার পর তার জায়গার টাকা নিয়ে দলিল দেয়ার কথা বললে সে বিভিন্ন তারিখ করেন এবং অগ্রিম টাকা দাবী করেন। কালু মিয়া তার প্রতি সন্দেহ সৃষ্টি হলে সে উক্ত জায়গার সম্পূর্ণ টাকা একই গ্রামের বনফুল ব্রিক ফিল্ডের মালিক মোঃ সাচ্চু মিয়ার কাছে জমা রাখেন। গ্রামের লোকজন নুর মিয়ার কথা কাজে ঠিক না থাকায় তারা তাকে দলিল সম্পূন্য করে টাকা নেয়ার কথা বলেন। এ দিকে নুর মিয়া টাকা ও তার বসত বাড়ি দখলে না পেয়ে কালু গংঙ্গানগর মৌজার ২০ শতক করে মোট ৪০ শতকের দুটি জমিতে জোড় পূর্বক মাশকালাইয়ের চাষ করে জমি দখলে নিয়ে যান। এ বিষয়ে কালু মিয়া ২১ অক্টোবর বিজয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জমি দখলকারী নুর মিয়া জানান, আমার বসত ভিটা কালু মিয়া দখল করে রেখেছেন। আমি টাকা কিংবা বাড়ির দখল না পাওয়ায় আমি তার জমিতে মাশ কালাইয়ের চাষ করেছি। আমার জায়গা কিংবা তার উপযুক্ত মূল্য দিলে আমি তার জায়গা ছেড়ে দেব।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, নুর মিয়া একজন চিহ্নিত অপরাধী এবং সমাজে একজন বিশৃঙ্খলা সৃষ্টিকারী, দাঙ্গাবাজ, দুষ্কৃতিকারী,ভূমি দস্যু, সে বিগত আওয়ামী লীগের দোসর ছিলেন।তাকে দ্রুত আইনের আওতায় আনা উচিত।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এর বিহিত ব্যবস্থা গ্রহণ করব।