ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে খালের পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার।  

  • ১ মে ২০২৩, ৪:১০ অপরাহ্ণ
  • ১৬৭ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিলের পাশে খালের পানিতে ডুবে আরাফাত খা(৯)  ও সামির(৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১লা মে)  সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চম্পকনগর ইউপির সাটিরপাড়া দক্ষিণ গোপাটের খালের পানি থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- উপজেলার চম্পকনগর ইউপির সাটিরপাড়া দক্ষিণ গোপাট গ্রামের এনাম খাঁর ছেলে  আরাফাত খাঁ ও একই উপজেলার পাহাড়পুর ইউপির খাটিংগা গ্রামের শিপন মিয়ার ছেলে  সামির।

চম্পকনগর ইউপি পরিষদের সদস্য রেজুওয়ান আহমেদ বলেন, গতকাল রোববার বিকেল থেকে দুই শিশু নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরে রাতে চান্দুরা থেকে আখাউড়া উপজেলা পর্যন্ত মাইকিং করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে স্বজনরা থানায় জিডি করে ফেরার পথে খবর পান বিলের পাশে খালের পানিতে ভাসছে একটি শিশুর মরদেহ। পরে খালের পানিতে খোঁজাখুঁজি করে আরেকটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আরাফাত আমাদের এলাকার ছেলে। আর সামির তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলো।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ( ওসি) রাজু আহম্মেদ।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালী ও তিন মৎস্যচাষীকে সম্মাননা।
বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালী ও তিন…
বিজয়নগরে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল।
বিজয়নগরে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী…
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও…
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।