
স্টাফ রিপোর্ট:-সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (৩০ মে) বিকেল ৩টায় বিজয়নগর উপজেলা মডেল মসজিদের হল রুমে এই আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন শাহ আলমের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য গিয়াসউদ্দিন মুন্সি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
বিএনপি নেতা এডভোকেট ইমাম হোসেন,হামদু মিয়া,
বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম
শফিক রায়হান,রাস্টু সরকার,আব্দুল কাইয়ুম রাস্টু, শ্রাবন,সায়েম ইকবাল বুখারী,
সাঈদ খোকন
খায়রুল হাসান
আবদুল মান্নান,বাবুল,মোরশেদ,কাসেম কিবরিয়া,ফেরদৌস,
নুর মোহাম্মদ আরাফাত, কাদির,সিরাজ,আজিজ,সহ
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, আদর্শ এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও সেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মুফতী জয়নাল আবেদীন কাসেমী। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়।