ভোরের পত্র

জীবননগরে অগ্নিসংযোগের মূল আসামী সহযোগীসহ আটক, আলামত উদ্ধার।

  • ১৬ মে ২০২৪, ৪:৩১ অপরাহ্ণ
  • ১১৪ বার দেখা হয়েছে

জীবননগর সংবাদ দাতা:-

জীবননগর থানাধীন বাসস্ট্যান্ড সংলগ্ন কাঠপট্টিতে গত( ১৫ মে) রাত আনুমানিক ০১:০০ ঘটিকায় আকস্মিক আগুন লাগে। আগুন লাগার সংবাদ পেয়ে জীবননগর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে না পারলে পরবর্তীতে দর্শনা ফায়ার সার্ভিস ও মহেশপুর ফায়ার সার্ভিস ও জীবননগর থানা টহল পুলিশের যৌথ প্রচেষ্টায় আনুমানিক ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ভয়াবহ অগ্নিকান্ডে ০৬ (ছয়)টি ছোট বড় কাঠের ফার্নিচারের দোকান পুড়ে যায়। উক্ত অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতির পরিমান আনুমানিক ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকা। বর্ণিত ঘটনার বিষয়ে জীবননগর থানায় এসে বাদী মোঃ শহিদ(৪০), পিতা-মৃত ওসমান গণি,সাং-বাঁকা আশতলাপাড়া,থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গার কর্তৃক দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জীবননগর থানার মামলা নং-০৮ তারিখ ১৬ মে ২০২৪ ধারা-৪৩৬ পেনাল কোড রুজু করা হয়।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয় ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামী গ্রেফতারের জন্য কিছু কৌশল জীবননগর থানার অফিসারদের নির্দেশনা অবলম্বনের পরামর্শ দেন।জীবননগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ একরামুল হোসাইন, এসআই(নিঃ) দিপু মন্ডল সহ জীবননগর থানা পুলিশের চৌকস টিম ঘটনার পরপরই জীবননগর পৌরসভা বাজারস্থ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ পূর্বক ফুটেজ পর্যালোচনা করতঃ ঘটনার সাথে জড়িত আসামী গ্রেফতারের জন্য জীবননগর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। সিসি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৬ মে ২০২৪ সকাল ১১:৩০ ঘটিকায় জীবননগর থানাধীন শিয়ালমারী পশুহাট এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামী ১। সোনা মিয়া (২৫), পিতা-মোঃ রমজান আলী, সাং-একতারপুর, ২। মোঃ শামীম হোসেন (২৯) পিতা-মোঃ খেজমত আলী, সাং-বসতীপাড়া, উভয় থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে সনাক্ত পূর্বক গ্রেফতার করেন।আসামীদের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার বিষয়ে জড়িত মর্মে স্বীকার করে। অগ্নিকান্ডের ঘটনায় ব্যবহৃত ১নং আসামীর একটি হিরো-১০০ সিসির মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ
১। সোনা মিয়া (২৫), পিতা-মোঃ রমজান আলী, সাং-একতারপুর,
২। মোঃ শামীম হোসেন (২৯) পিতা-মোঃ খেজমত আলী, সাং-বসতীপাড়া, উভয় থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা।

জব্দকৃত আলামতঃ
১। ০১টি হিরো ১০০ সিসি লাল রংয়ের মোটরসাইকেল, যাহার রেজি: চুয়াডাঙ্গা-হ-১৪-৬১৩০।
২। ঘট্নার সময় ব্যবহৃত ১নং আসামীর পরিদেহ প্যান্ট-শার্ট।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ ব্যবসায়ী প্রদীপ ব্রম্ম।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ ব্যবসায়ী প্রদীপ…
তাহিরপুরে‌ বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র‍্যালী পালিত।
তাহিরপুরে‌ বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও…
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ কামাল হোসাইন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ কামাল হোসাইন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ হাজী মোঃ সবুজ আলম।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ হাজী মোঃ…
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ রফিক আহমেদ।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ রফিক আহমেদ।
প্রদীপ ব্রম্মের নামে  মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
প্রদীপ ব্রম্মের নামে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও…
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে…
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত।
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয়…