ভোরের পত্র

মন্দিরে যাওয়ার পথে নৌকাডুবে ৫০ জন নিহত।

  • ২৭ সেপ্টেম্বর ২০২২, ১:৪১ অপরাহ্ণ
  • ২০৮ বার দেখা হয়েছে

মহালয়ায় মন্দিরে যাওয়ার পথে বাংলাদেশে নৌকাডুবির (Boat Capsized) ঘটনায় আরও দীর্ঘ মৃত্যুমিছিল। এখনও পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর মিলেছে। তার মধ্যে ৪০ জনই হিন্দু (Hindu)। মৃতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। রবিবার পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে দুর্ঘটনাটি ঘটে। ওইদিন রাতের মধ্যেই প্রায় ৩০ জনের দেহ উদ্ধার হয়। আবার সোমবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আওলিয়া ঘাট ১৬ কিলোমিটার দূরে দেবীগঞ্জ ব্রিজ ও শালডাঙা ইউনিয়নের ধুলাঝারি এলাকা থেকে আটজনের ভেসে থাকা মরদেহ উদ্ধার করা হয়।সোমবার পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ পরিচালক শেখ মহম্মদ মাহাবুবুল আলম জানান, ‘‘সকাল থেকে পঞ্চগড় এবং আশপাশের জেলার আটটি ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার কাজ করছে। এর বাইরে রংপুর, কুড়িগ্রাম এবং রাজশাহী থেকে তিনটি ডুবুরি দলে মোট ৯ জন ডুবুরি মিলে উদ্ধারকাজে অংশ নিয়েছেন।’’ এখনও পর্যন্ত ৪১ জনের মরদেহ (Deadbody) উদ্ধার হয়েছে। আর তালিকাভুক্ত নিখোঁজের সংখ্যা ৬০ জন।এদিকে, মর্মান্তিক এই নৌকাডুবির ঘটনায় নিখোঁজের স্বজনরা সোমবার সকালে সূর্য ওঠার পর থেকেই ঘটনাস্থল করতোয়ার আওলিয়ার ঘাট ও এর আশেপাশে নিজেদের উদ্যোগেই তাঁদের স্বজনদের খোঁজ করছেন। রবিবার বিকেলে বোদা বদেশ্বরী মন্দিরে মহালয়া উৎসবে অংশ নিতে প্রায় দেড় থেকে ২০০ জন সনাতন ধর্মাবলম্বী মাড়েয়া এলাকা থেকে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন নৌকায় (Boat) চড়ে। নৌকার ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠানোর জন্য আওলিয়া ঘাটের করতোয়া নদীর মাঝে যাত্রী-সহ তা ডুবে যায়। তাতেই মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ডাঃ মোঃ শামসুদ্দিন।
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ…
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও ল্যারী অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও…
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক…
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ…
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন…