
আবদুল্লাহ আল হ্নদয়ঃ- মুজাহিদে মিল্লাত, কায়েদে আজম আল্লামা মুফতি আমিনী( রহ:) এর প্রতিষ্টিত ইসলামী ঐক্যজোট সারা বাংলায় সুপরিচিত ইসলামী রাজনৈতিক দল,বিগত দিনে যে ভাবে ইসলামীক আইন প্রতিষ্টা করার জন্য মুফতি আমিনী (রহঃ) কাজ করে ছিল ইসলামী ঐক্যজোট তারই অনুসরণ অনুকরণ করে ইসলামী ঐক্যজোট সেই ভাবেই কাজ করে যাবে।
২৬ ফেব্রুয়ারি,২০২৫ ইং রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় ,ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের নুরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
ইসলামী ঐক্যজোট বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়ন এর পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলাম ঐক্যজোট বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আল্লামা জহিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলাম ঐক্যজোট বিজয়নগর উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মুফতি এনামুল হক বাশারী, সাংগঠনিক সম্পাদক মুফতি রহমতুল্লাহ কাসেমী,প্রচার সম্পাদক মাওলানা শাহেদ আলী,হাফেজ ফয়জুল্লাহ ফিরুজ,হাফেজ ক্বারী মুবাশ্বির হোসাইন, মাওলানা কবির হোসাইন, মাওলানা বশির আহম্মেদ,মাওলানা আকাঈদুল ইসলাম, মাওলানা মাহবুবর রহমান,মাওলানা মাহমুদুল হাসান সাদ্দাম,মাওলানা হুসাইন আহাম্মদ প্রমুখ।মুফতী এনামুল হক বাশারীর সঞ্চলনায় প্রধান অতিথি মওলানা জহিরুল ইসলাম বলেন মুফতী আমিনী (রহঃ) এর আদর্শ বুকে ধারন ও লালন করে আমরা ইসলামী ঐক্যজোটকে প্রতিষ্টিত করব ইনশাআল্লাহ।তিনি আরও বলেন ইসলামী ঐক্য জোট এমন একটি দল যাহার কাজ হল ইসলামের পক্ষে কাজ করা এবং কথা বলা,ইসলাম বিরোধী কোন কাজ হলে তার বিরোধীতা করা। বিশেষ অতিথি মাওলানা আফজাল হোসেন বলেন,বিগত দবিগত দিনে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি কিন্ত ইসলামী ঐক্য জোট ছেড়ে যায়নি, আর ভবিষ্যতে ও যাব না।মুফতী আমিনীর ইসলামীঐক্যজোটে ছিলাম আছি এবং থাকব।এছাড়া ইসলামী ঐক্য জোটের বিজয়নগর উপজেলা শাখার নেতাকর্মী বক্তব্য রাখেন। উক্ত সভায় সর্বসম্মতি ক্রমে ইছাপুরা ইউনিয়ন ইসলামী ঐক্য জোটের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন বিজয়নগর উপজেলা ইসলামী ঐক্য জোটের সাধারণ সম্পাদক মুফতি এনামুল হক বাশারী, সভাপতি মাওলানা মনিরুল ইসলাম,সিনিয়র সহ সভাপতি মাওলানা বশির আহমদ,সাধারণ সম্পাদক মাওলানা মুফতী কেফায়েতুল্লাহ,যু্গ্ন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হুসাইন আহমদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা আকাঈদুল ইসলাম,প্রচার সম্পাদক হাফেজ মাওলানা সাদ্দাম হোসাইন,অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা মেহেদী হাসান হারিস,সমাজ কল্যান সম্পাদক মাওলানা সুলাইমান সরকার,প্রবাসী কল্যান সম্পাদক হাফেজ নাজমুল হক,
কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ সহ ৩১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত সবাই ঘোষিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান। সভার সভাপতি মাওলানা শফিকুল ইসলামের বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।সভা শেষে আগামী মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের সিদ্ধান্ত করা হয় আগামী ১২ই রমজান এবং ইফতার মাহফিল বাস্তবায়নের জন্য একটি কমিটি করা হয়। সব শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।