ভোরের পত্র

সুনামগঞ্জ তাহিরপুরে বসতঘরে আগুন,৫জনের নামে অভিযোগ

  • ১০ মে ২০২৫, ২:২৯ অপরাহ্ণ
  • ১৪৪ বার দেখা হয়েছে

জাহিদ হাসান,সুনামগঞ্জ,প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে পুর্ব শত্রুতার জেরে জুয়েল মিয়া নামের এক ব্যক্তির বসতঘরে আগুন এ ঘটনায় প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি। এ বিষয়ে ভুক্তভোগী জুয়েল মিয়া ৫জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানা একটি লিখিত অভিযোগ করেন।জুয়েল মিয়া উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কালা শ্রীপুর গ্রামের জাফর আলীর ছেলে।

ঘটনাটি বুধবার (৭মে)রাত আনুমানিক ১১টার সময় তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কালা শ্রীপুর গ্রামে ভুক্তভোগী জুয়েল মিয়ার বসতঘরে ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কালা শ্রীপুর গ্রামের মৃত লোকমানের ছেলে রমজান মিয়া(৩২), একই গ্রামের মৃত আজমান আলীর ছেলে ছবুর আলী(৫০),আবুল কালামের ছেলে শাইম(২২),ছবুর আলীর ছেলে উজ্জ্বল (২৫),মৃত লোকমানের ছেলে এমরান।

অভিযোগ সুত্রে জানাযায় ঘটনার কিছুদিন পূর্বে ভুক্তভোগী জুয়েল মিয়ার গ্রামে পুলিশ জুয়েল মিয়াকে পাইয়া রমজান আলীদের বসতঘর কোথায় জিজ্ঞাসা করিলে ভুক্তভোগী জুয়েল মিয়া সরল বিশ্বাসে পুলিশ কে রমজান আলীদের বাড়ি দেখাইয়া দিলে ভুক্তভোগী জুয়েল কে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি ধামকি করে আসছে।এ বিষয়ে ভুক্তভোগী জুয়েল মিয়া সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা পোষণ করে জুয়েল মিয়ার ক্ষতি করার অপচেষ্টা করে আসছে।গত (৭মে) আনুমানিক ১১টায় জুয়েল মিয়া ও তাহার পরিবার বাড়ির বাহিরে থাকা অবস্থায় জুয়েল মিয়ার নির্মাণাধীন সেমিপাকা বসতঘর আগুন দিয়ে ক্ষতি সাধন করে।জানাযায় জুয়েল মিয়া পরিবারসহ বাড়ির বাহিরে থাকায় খালি ঘরের প্রতিবেশীদের রাখা গরুর খড়সহ অভিযুক্ত ব্যাক্তিদের লাগলো আগুনে বসতঘরের টিনের চাল,কাঠসহ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ ব্যাপারে ভুক্তভোগী জুয়েল মিয়ার বড়ভাই সোহেল মিয়া জানান পুর্ব শত্রুতার জেরে আমার ঘরে আগুন দিয়েছে অভিযুক্ত ব্যক্তিরা এতে আমার দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত রমজান আলী জানান এ বিষয়ে আমি কিছুই জানিনা আমাকে অহেতুক হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।

একই ভাবে অভিযুক্ত ছবুর আলী বলেন আমার বাড়ি নদীর এপারে আমরা আগুন লেগেছে শুনে ঘুম থেকে উঠে দেখেছি আগুন এছাড়া আর কিছুই জানিনা।

এব্যাপারে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন এর ফোনে একাধিক বার ফোন দিলেও ফোন রিসিভ না করায় বক্তব্য জানাযায়নি।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে  ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান হাজী মোঃ আলী হায়দার
শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন…
ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী  শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী ও ৪০ বছর পূর্তি উদযাপন।
ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প…
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী ও পুরস্কার বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট…
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ প্রশিক্ষণ কর্মশালা…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে এমপি নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে এমপি নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা।
অর্থ আর আধিপত্য দিয়ে নয়, জনতার ভালবাসায় এগিয়ে যেতে চাই,মো:শেখাব উদ্দিন।।
অর্থ আর আধিপত্য দিয়ে নয়, জনতার ভালবাসায় এগিয়ে…
কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু।
কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু।
নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫, উদ্ধার দেশীয় অস্ত্র।
নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫,…