ভোরের পত্র

বিজয়নগরে বুধন্তী ইউনিয়ন চয়েল খা এর নেতৃত্বে সাতবর্গে জায়গা দখলের অভিযোগ।

  • ২ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ
  • ৩০৭ বার দেখা হয়েছে

বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাস টার্মিনালের পূর্বপাশে জায়গা, বিন্নি ঘাটের বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক চয়েল খা ওরফে সরল খা এর নেতৃত্বে জায়গা দখল করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনা সূত্রে জানা যায়, সরল খা ও তার অনুসারীদেরকে নিয়ে এলাকাতে চুক্তিভিত্তিক নিজের দাপট খাটিয়ে জায়গা দখলসহ বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করে আসছে। যাহা ভিডিও সিসি ফুটেজে বিদ্যমান।

বাহার উদ্দিন বাবলু জানান, আওয়ামী ধূসর আল মামুনের সহযোগী আব্দুরহিম ও চয়েল খা এর নেতৃত্বে আওয়ামী লীগককে পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি গত ১৮ই আগস্ট সেরু মিয়া ও তার ছেলে বাহার উদ্দিন বাবলুকে জায়গার দখল ছাড়ার জন্য হুমকি দেন। প্রাণনাশের হুমকি দেওয়ায় ২৫শে আগস্ট (সোমবার) বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

চয়েল খা এর সাথে বিভিন্ন গ্রামের ভাড়াটিয়া সন্ত্রাস কৃষ্ণনগরের আবু মিয়া ও সিরুমিয়া সহ বিভিন্ন লোকজনকে নিয়ে এমন সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী আসলাম ও বাহার উদ্দিন বাবলু। তারা আরো জানান, তাদের কাছে সকল ধরনের ডকুমেন্টস রয়েছে।

সাতবর্গ মৌজার ৯৩৭ দাগের মোট ৪৪ শতাংশ জায়গার আদালতে রায় ডিগ্রির মাধ্যমে ও বন্টনে বাহার উদ্দিন বাবলু মিয়া ও ওয়ারিশগণ পেয়েছে। ৯৩৮ দাগে মোট ৪৪ শতাংশ বি এস এর বিরুদ্ধে আদালতের মামলা উপেক্ষা করে আওয়ামী ধূসর জেলার মিরুরা মেডডা গ্রামের সোলেমান খা এর ছেলে আব্দুর রহিম (৫২) ফেইক রায় উপস্থাপন করে সন্ত্রাসী বাহিনী হালুয়া পাড়ার আলী আজগর ও সরল খা জোরপূর্বক ১লা আগস্ট রাতের অন্ধকারে সম্পূর্ণ জায়গা বাহার উদ্দিন বাবলুর ৯৩৭ দাগের বন্টনকৃত ও ৯৩৮ দাগের খরিদা জায়গার বাউন্ডারি ভেঙ্গে জায়গায় দখলে নেয়।
এমনকি ঘটনার রাতেই বাহার উদ্দিন বাবলু বাদী হয়ে থানায় অভিযোগ করেন।

তাদের অত্যাচারের বিরুদ্ধে ৭ই আগস্ট ন্যায় বিচারের প্রার্থনায় আব্দুরহিম, সেরু মিয়া সহ কয়েক জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করা হয়।
ওই দিনেই ন্যায় বিচার প্রার্থনায় সুষ্ঠু তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের বরাবর আবেদন করা হয়।

গত ১৬ই আগস্ট সকাল অনুমান ১১.৩০ টায় সাতবর্গ এলাকায় মান্নাফের সিমেন্টের দোকানের সামনে বিতর্কিত আব্দুরহিমের নেতৃত্বে আবুমিয়া ও তার মেয়ের জামাই আঙ্গুর মিয়া, সেরু মিয়া ৭/৮ জন সন্ত্রাসী কায়দায় ফারুক ও বাবলু মিয়াকে দেশীয় অস্ত্র দ্বারা আহত করায় থানায় সাধারণ ডায়েরি করা হয়।

এরই কাউন্টারে ফাঁসানোর জন্য ১৯শে আগস্ট এলাকায় হারানো মাইকিং করা হয় আবু মিয়ার জামাতা আঙ্গুর মিয়ার ছেলে আপন মিয়া (১৭) গত ১৮ই আগস্ট নিখোঁজ হয়। ২০ই আগস্ট বাহার উদ্দিন বাবলুকে আসামি করে একটি অপহরণ মামলা করা হয়। যদিও হারানোর মিথ্যা নাটকের দিন অভিযুক্তরা থানায় উপস্থিত ছিলেন। যাহা সিসি ফুটেজ দ্বারা প্রমাণিত। এমনকি অপহৃত ব্যক্তি ২০ তারিখে টিকটকে দেখা যায়। আঙ্গুর মিয়ার গ্রামের বাড়ি জেলার শাহবাজপুর গ্রামে। সে একজন মাদক কারবারি ও মাদক সেবী। একাধিক মাদক মামলার আসামি। তাকে ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে ব্যবহার করেন।

২৫শে আগস্ট বাবলু ও তার বোন ভাগ্নিকে নিয়ে রাস্তায় যাওয়ার পথে সাতবর্গ এলাকায় অভিযুক্তরা আক্রমণ করে মারধর করে বাহার উদ্দিনের দাঁতে আঘাত করেন।

২৬শে আগস্ট তাদের সন্ত্রাসী বাহিনী দ্বারা অবশিষ্ট বাউন্ডারি ভেঙ্গে সমান করার সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেরেই আহত দেখান।

৩১শে আগস্ট অভিযুক্তরা মিথ্যা নাটক সাজিয়ে বাহার উদ্দিন বাবলুসহ ১৪জন নাম উল্লেখ করে বিজয়নগর থানায় একটি ফৌজদারী মামলা দায়ের করেন।

অসহায় বাহার উদ্দিন সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার জন্য ন্যায় বিচার প্রার্থনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত চয়েল খা, তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এসব কাজের সাথে জড়িত না। আমি জায়গা কেনাবেচা করি কিন্তু এই জায়গাতে সামান্য ভেজাল থাকার কারণে আমি দূরে সরে গেছি। সি সি ফুটেজ এর কথা জিজ্ঞেস করলে সে অস্বীকার করেন। প্রয়োজনের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

এ বিষয়ে বিজয়নগর উপজেলার বিএনপির সদস্য সচিব এডভোকেট ইমাম হোসেন জানান, বিএনপি’র কোন নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতার প্রমাণ থাকলে অবশ্যই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানেও কয়েকজনকে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন ও দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন ও দুর্গাপূজার প্রস্তুতি…
বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী…
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,১জন মাদক ব্যবসায়ী আটক।
বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,১জন মাদক ব্যবসায়ী আটক।
বিজয়নগরে বিআরডিবির উদ্যোগে ১৬জন কৃষকের মাঝে ৮ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ।
বিজয়নগরে বিআরডিবির উদ্যোগে ১৬জন কৃষকের মাঝে ৮ লাখ…
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।