ভোরের পত্র

ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর সন্ত্রাসী হামলা।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ণ
  • ৫১৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই হামলা ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল উদ্দেশ্য ছিল বিএনপি নেতা এনাম খাঁ’র কণ্ঠরোধ করা।
ঘটনাটি ঘটে গত ৩ আগস্ট দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে। জানা যায়, এনাম খাঁকে খুন করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা বল্লম দিয়ে বুক বরাবর আঘাত করলে তার বুকে ডান পাশে গুরুতর জখম হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এই ন্যাক্কারজনক হামলার ঘটনাকে বিজয়নগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো একযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ স্থানীয় সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনাম খাঁ দীর্ঘদিন ধরে ইছাপুরা ইউনিয়ন বিএনপিকে সক্রিয় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার জনপ্রিয়তা ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা থাকায় তাকে রাজনৈতিকভাবে দুর্বল করতে এই হামলার ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
এই হামলার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ জনগণও দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি তুলেছেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মহান মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ খসরুল আলম।
মহান মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ…
বিজয়নগর উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে জনতার সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার।
শ্রীপুর উত্তর ইউনিয়নে জনতার সেবক হয়ে দায়িত্ব পালন…
বিজয়নগর উপজেলার পাচগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি।।
বিজয়নগর উপজেলার পাচগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে…
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো.মাহবুবুর রহমান।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো.মাহবুবুর রহমান।
বিজয়নগরে ১৪৫ বোতল স্কপ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
বিজয়নগরে ১৪৫ বোতল স্কপ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিজয়নগরে কোটি টাকার মোবাইল ডিসপ্লেসহ মাইক্রোবাস জব্দ- একজন আটক।
বিজয়নগরে কোটি টাকার মোবাইল ডিসপ্লেসহ মাইক্রোবাস জব্দ- একজন…