ভোরের পত্র

সীমান্ত দিয়ে অপরাধীদের পলায়ন ঠেকাতে বিজয়নগরে পুলিশ–বিজিবির যৌথ অভিযান

আব্দুল্লাহ আল হৃদয়
  • ১৪ ডিসেম্বর ২০২৫, ৮:৪৯ অপরাহ্ণ
  • ৩২২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-অপরাধীরা যাতে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বিজয়নগরে যৌথ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর অমিতাভ দাস তালুকদার এবং বিজিবি সুবেদার সিরাজুল ইসলামের নেতৃত্বে বিজয়নগর থানা পুলিশ ও বিজিবির একটি যৌথ টিম রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় নজরপুর মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সীমান্ত দিয়ে অপরাধীদের অনুপ্রবেশ ও পলায়ন রোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যৌথ অভিযান এলাকার নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসনের এমন তৎপরতায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকাগুলোকে নিরাপদ রাখতে ভবিষ্যতেও সমন্বিতভাবে অভিযান অব্যাহত থাকবে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালী ও তিন মৎস্যচাষীকে সম্মাননা।
বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালী ও তিন…
বিজয়নগরে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল।
বিজয়নগরে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী…
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও…
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।