ভোরের পত্র

জনগনের ভোট নিয়ে ক্ষমতায় যেতে চাই,কেউ ভোট চুরি করতে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে:ইঞ্জিনিয়ার শ্যামল।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
  • ১০০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ধানের শীষের সমর্থনে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর স্কুল মাঠে এই সভার আয়োজন করে ইছাপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, আপনারা আগামী ১২ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাবেন,আপনার পছন্দ যাকে লাগবে তাকে ভোট দিবেন”আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করলে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে। দেশের প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য বিশেষ ‘কৃষি কার্ড’ প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে কার্ডধারীরা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ও ভর্তুকি সরাসরি ভোগ করতে পারবেন।”
দলের ভাবমূর্তি রক্ষায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “নির্বাচনী প্রচারণায় বা অন্য কোনো ক্ষেত্রে দলের কোনো নেতাকর্মী যদি কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, ধানের শীষ মানেই গণতন্ত্রের মুক্তি। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
ইছাপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই পথসভায় স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আবদুল খালেকের সভাপতিত্বে স্হানিয়দের মধ্যে বক্তব্য রাখেন,গিয়াসউদ্দিন মুন্সি, সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম, আনিছ মেম্বার, সেচ্ছাসেবক দলের শাহ আলম, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি আজিজ মিয়া, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মিয়া ও পরিমল প্রমুখ। বক্তারা আগামী নির্বাচনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে জয়যুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর চেনু মিয়া  প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর…
বিজয়নগর উপজেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান।
বিজয়নগর উপজেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান।
বিজয়নগরে বি-স্ট্রং প্রকল্পের আওতায় ‘সীড ভিলেজ’ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত।
বিজয়নগরে বি-স্ট্রং প্রকল্পের আওতায় ‘সীড ভিলেজ’ প্রদর্শনীর মাঠ…
মির্জাপুরে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত: সচেতনতাই মানসম্মত শিক্ষার চাবিকাঠি।
মির্জাপুরে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত: সচেতনতাই…
বিজয়নগর উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন।
বিজয়নগর উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন।
ইসলামপুরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
ইসলামপুরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের…
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫০০ জন…
বিজয়নগর উপজেলার দাউদপুর পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।
বিজয়নগর উপজেলার দাউদপুর পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়…