ভোরের পত্র

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, নকল ওয়াকিটকিসহ ১জন গ্রেফতার।

  • ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
  • ৮৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র‍্যাব পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি সদৃশ ইলেকট্রনিক ডিভাইস, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-৯ জানায়, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৪টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তথ্য অনুযায়ী, সিংগারবিল ইউনিয়নের মিরাশানি এলাকার একটি কাঁচা সড়কে এক ব্যক্তি নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে লোকজনকে ভয় দেখিয়ে টাকা আদায় করছিল।

সংবাদ পেয়ে র‍্যাবের এক সদস্য সাদা পোশাকে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে র‍্যাব সদস্য বলে দাবি করেন। পরে পরিচয়পত্র প্রদর্শনের অনুরোধ করা হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন এবং উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ মিন মিয়া (৩০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার সোহাগপুর গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভুয়া পুলিশ ও র‍্যাব পরিচয়ে প্রতারণা করে অর্থ উপার্জন করতেন।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর চেনু মিয়া  প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর…
বিজয়নগর উপজেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান।
বিজয়নগর উপজেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান।
বিজয়নগরে বি-স্ট্রং প্রকল্পের আওতায় ‘সীড ভিলেজ’ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত।
বিজয়নগরে বি-স্ট্রং প্রকল্পের আওতায় ‘সীড ভিলেজ’ প্রদর্শনীর মাঠ…
মির্জাপুরে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত: সচেতনতাই মানসম্মত শিক্ষার চাবিকাঠি।
মির্জাপুরে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত: সচেতনতাই…
বিজয়নগর উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন।
বিজয়নগর উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন।
ইসলামপুরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
ইসলামপুরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের…
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫০০ জন…
বিজয়নগর উপজেলার দাউদপুর পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।
বিজয়নগর উপজেলার দাউদপুর পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়…