
স্টাফ রিপোর্ট:-একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে (২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে) বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাছিবুর রহমানের নেতৃত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ফাতেমা, জনস্বাস্থ্য কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হকের নেতৃত্বে পুলিশ সদস্যরা বীর শহীদদের প্রতি সালাম ও শ্রদ্ধা জানান।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি, এইচ এম,জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয়,সাংগঠনিক সম্পাদক মোশারফসহ সকল সাংবাদিকবৃন্দ।এরপর পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে বিজয়নগর উপজেলা বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন,গিয়াস উদ্দিন মুন্সী,নুরুল হুদা সরকার,জমির হোসেন দস্তগীর, এডঃ ইমাম হোসেন, এডঃ শরিফুর রহমান লিটন,জাকির হোসেন শাহালম, মাহবুবুর রহমান মিয়াব আলী,ডাক্তার রফিকুল ইসলাম ও রাষ্টু সরকার,হুমায়ুন খান,এমরান,আমিন মেম্বার, এনাম খা,
অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন যুবদল নেতা আক্তার হোসেন,নুর মোহাম্মদ আরাফাত,আর,জে,রুবেল, তুহিন তাইবুর, কাসেম কিবরিয়া, আলী হোসেন ও রাসেল,আজিজ,রুবেল মিয়া। ছাত্রদলের,নুরুল হক নেওয়াজ, সাগর, শাহিন,রিপন,রিফাত, ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সাঈদ খোকন, খাবিরুর রহমান মনির, ওলামাদের সুমন মুন্সি, কৃষকদল ও তাঁতীদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক নেতাকর্মী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হওয়া এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র সুরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা মডেল মসজিদের ইমাম মুফতী জয়নাল আবেদীন কাসেমী দোয়া ও বিশেষ মোনাজাত করেন। শনিবার সকাল ১০ টা উপজেলা সম্মেলন কক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।