ভোরের পত্র

বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ১৩ আগস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
  • ৩৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট:-
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগষ্ট ২০২৬ দুপুরে বিআরডিবি জেলা কার্যলায় সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়। সভায় জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম পরিচালক মোরশেদ আলম। সভায় সভাপতিত্ব করেন বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়া জেলার উপপরিচালক মোঃ বেলাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোঃ আলী আজম, সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রায়হান উদ্দিন, বিজয়নগর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কমল চন্দ্র বণিক, আশুগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফয়সল আলম, নাসিরনগর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ বদরুল ইসলাম, নবীনগর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফারুক ই আযম, বাঞ্ছারামপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহবুবুর রহমান, আখাউড়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাকির হোসেন, কসবা উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার রাসেল, সরাইল উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফয়েজ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোরশেদ আলম বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের পল্লী এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, দারিদ্র্য বিমোচন ও পল্লী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাঠপর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সমবায়ভিত্তিক কার্যক্রম জোরদার করে জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সভায় জেলার বিভিন্ন উপজেলার চলমান কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, সমবায়ভিত্তিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পল্লী উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসে সরকারি বিভিন্ন কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সহকারী পল্লী উন্নয়ন অফিসার দুলাল হোসেন, সাইফুল ইসলাম, মাজহারুল ইসলাম, খোরশেদ আলম, হিসাবরক্ষক মিঠু দত্ত, মোক্তার হোসেন, হাদিকুল ইসলাম, বাহার উদ্দিন, সুমন, জাকির, ফাহিম, কামালসহ বিআরডিবির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…