ভোরের পত্র

প্রদীপ ব্রম্মের নামে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

  • ২০ আগস্ট ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
  • ১০২ বার দেখা হয়েছে

তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধি।
সম্প্রতি কিছু অনিবন্ধনকৃত অনলাইন ও
সামাজিক যোগাযোগমাধ্যম কিছু ভুয়া ফেসবুক আইডি থেকে একজন সফল ব্যবসায়ী প্রদীপ ব্রম্মকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে।

জানাযায়,তাঁর নামে তেলীগাঁও গ্ৰামের কথিত সুজন পাল(৩৩)। প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং দীর্ঘদিনের সামাজিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে এলাকাবাসীর দাবি করেছে।

স্থানীয়রা জানান,ব্যবসায়ী প্রদীপ ব্রম্ম
দীর্ঘদিন ধরে একজন সমাজসেবক হিসেবে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। পারিবারিক, সামাজিক ও স্থানীয় বিভিন্ন বিরোধে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে মধ্যস্থতার চেষ্টা করেছেন।

তারা আরও বলেন,যে মানুষটি জীবনে মদ ছুঁয়ে দেখেননি,তাকে বানানো হয়েছে বারবার মাদক ব্যবসায়ী।

স্থানীয়রা জানান,গ্ৰামের আশেপাশের
অসহায়,দরিদ্র ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো হিন্দু সম্প্রদায়ের বিবাহ সাধি অর্থ দিয়ে সহযোগিতা করা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করাই তাঁর দীর্ঘদিনের পরিচিতি। ব্যক্তিগত লাভ বা আর্থিক সুবিধার জন্য নয়,বরং সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি মানুষের সেবা করে আসছেন। এমন একজন দীর্ঘদিনের সমাজসেবকের বিরুদ্ধে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে এবং
ভুয়া আইডি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ তথ্য ছড়িয়ে তাঁর সম্মানহানি করার অপচেষ্টা শুধু ব্যক্তিগত আক্রমণই নয়,বরং সমাজে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিক
ভাবে হেয়প্রতিপন্ন ও বিদ্বেষ ছড়িয়ে দেওয়ারও একটি অপকৌশল।

প্রদীপ ব্রম্ম এবং এলাকাবাসী এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে, কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর প্রচার না করার জন্য। পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তাঁর সম্মানহানি করার চেষ্টা করছে প্রতিপক্ষ সুজন পাল(৩৩)।

ব্যবসায়ী প্রদীপ ব্রম্ম বলেন,
মিথ্যা অপপ্রচার সাময়িকভাবে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, কিন্তু সত্য, সততা, ত্যাগ ও মানুষের প্রতি দীর্ঘদিনের সেবা,ভালোবাসা কখনো মুছে ফেলা যায় না। এলাকাবাসীর আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় পরিচয়।

প্রতিবাদকারী,
প্রদীপ ব্রম্ম।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ ব্যবসায়ী প্রদীপ ব্রম্ম।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ ব্যবসায়ী প্রদীপ…
তাহিরপুরে‌ বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র‍্যালী পালিত।
তাহিরপুরে‌ বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও…
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ কামাল হোসাইন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ কামাল হোসাইন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ হাজী মোঃ সবুজ আলম।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ হাজী মোঃ…
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ রফিক আহমেদ।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ রফিক আহমেদ।
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে…
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত।
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয়…
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…