
বিজয়নগর প্রতিনিধি:-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে করণীয় বিষয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আকঁন সরকার (মোজাম্মেল) ।
সহকারী শিক্ষক লিটন দেবের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম।
অনুষ্ঠানে বক্তব্য দেন, বিআরডিবির চেয়ারম্যান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি,এইচ,এম,জহিরুলইসলাম, ইছাপুরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল মিয়া, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সমবায় কর্মকর্তা রুবিনা আক্তার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জীবন সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ শাহীন আলম খাঁন, স্বেচ্ছাসেবক দলের শাহ আলম এবং বেগম মরিয়ম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ শাহ আলম।
বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন লিটন চন্দ্র বর্ণিক, সাজেদুল ইসলাম খাঁন, বাবু বিষ্ণু পদ বিশ্বাস ও আলী আজগর।
অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন আবুল ফায়েজ, মোঃ জহিরুল ইসলাম, আবু হানিফ ও শিরিরা আক্তার। এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বিদ্যালয়ের সাম্প্রতিক এসএসসি পরীক্ষার ফলাফল নিয়েও আলোচনা করা হয়। চলতি বছর আড়িয়ল উচ্চ বিদ্যালয় থেকে ৪২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৬ জন উত্তীর্ণ হয়েছে। ভবিষ্যতে ফলাফল আরও ভালো করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি নুর মোহাম্মদ আরাফাত, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আকঁন সরকার মোজাম্মেল । তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি অভিভাবকদের সন্তানদের লেখাপড়ার বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়ার আহ্বান জানান।