ভোরের পত্র

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ রফিক আহমেদ।

  • ৩০ আগস্ট ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
  • ৪২ বার দেখা হয়েছে

তাহিরপুর,সুনামগঞ্জ,প্রতিনিধি ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর উপলক্ষে তাহিরপুর উপজেলা যুবদলের কর্মী ও
উপজেলা মাদক বিরোধী ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক,রফিক আহমেদ,দলের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দলের আদর্শ ও ঐতিহ্য ধারণ করে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের পক্ষে থেকেও
আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

প্রদীপ ব্রম্মের নামে  মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
প্রদীপ ব্রম্মের নামে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও…
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে…
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত।
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয়…
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…