ভোরের পত্র

বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার,১জন মাদক ব্যবসায়ী আটক।

  • ৩১ আগস্ট ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
  • ১০১ বার দেখা হয়েছে

এইচ,এম,জহিরুল ইসলাম:-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযানে ১৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি অভিযানে ১১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে ৩ থেকে ৪ জন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিজয়নগর থানার এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় নৈদার চান দাশের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নৈদার চান দাশ (৬২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নৈদার চান দাশ কাশিনগর এলাকার মৃত নীল কান্ত দাশ ও মৃত কাদু বালা দাশের ছেলে।

এর কয়েক ঘণ্টা পর সোমবার (৩১ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এসআই বাপন চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিজয়নগর-আউলিয়া বাজারগামী পাকা সড়কের পাশে শান্তামুড়া গ্রামগামী কাঁচা রাস্তার মাথা থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ বলেন, পৃথক দুই ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। প্রথম ঘটনায় থানার এফআইআর নং-৫০ ও জিআর নং-৩৪১ এবং দ্বিতীয় ঘটনায় এফআইআর নং-৫১ ও জিআর নং-৩৪২। দুটি মামলাই ৩১ আগস্ট দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন ও দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন ও দুর্গাপূজার প্রস্তুতি…
বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী…
বিজয়নগরে বিআরডিবির উদ্যোগে ১৬জন কৃষকের মাঝে ৮ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ।
বিজয়নগরে বিআরডিবির উদ্যোগে ১৬জন কৃষকের মাঝে ৮ লাখ…
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালী ও তিন মৎস্যচাষীকে সম্মাননা।
বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালী ও তিন…