
স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, বিজয়নগর থানার প্রতিনিধি চম্পক চক্রবর্তী, উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন শাহআলম উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিউলি আক্তার, বিজয়নগর প্রেস ক্লাবের সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ জালাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোরঞ্জন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা রুবিনা আক্তার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা কমল চন্দ্র বণিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক আরা।
এ সময় বিজিবির প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে মাদক, চুরি, কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি বৃদ্ধি এবং অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের মাধ্যমেই উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, বিজয়নগরের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুন্দর বিজয়নগর গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান