ভোরের পত্র

বিজয় নগরে গাজাসহ মাদক ব্যবসায়ী আটক।

  • ১৫ নভেম্বর ২০২২, ১০:২২ অপরাহ্ণ
  • ১৭৬ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের  বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজয়নগর থানার পুলিশ।

আটকৃত মাদক ব্যবসায়ী হলেন উপজেলার ছতুরপুর  গ্রামের মো. মকবুল মিয়ার ছেলে শাকিল হোসেন (৩০)।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর)  দুপুরে উপজেলার  চান্দুরা সিএনজি স্টেশন এলাকায় গাড়ির চাকার ভিতর থেকে ২০কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় গাড়ির চাকার ভিতর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানকালে বিজয়নগর থানার ওসি (তদন্ত)  বিমল কর্মকার এর নেতৃত্বে  এস আই মো. আব্দুস সাত্তার সরকার, ও এস আই মো. সাইদুল হক ছিলেন অভিযানে।

বিজয়নগর থানার ওসি (তদন্ত) বিমল কর্মকার জানান, অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত আসামি উপজেলার ছতুরপুর  গ্রামের মো. মকবুল মিয়ার ছেলে মো. শাকিল হোসেন (৩০)। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে আড়িয়ল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালী ও তিন মৎস্যচাষীকে সম্মাননা।
বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালী ও তিন…
বিজয়নগরে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল।
বিজয়নগরে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী…
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও…
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।