ভোরের পত্র

তাহিরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • ১ জুন ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ণ
  • ১১০ বার দেখা হয়েছে

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ::

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩০ পিচ ইয়াবাসহ ফারুক হাসান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মে) রাত সারে ৩ টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফারুক হাসান ওই গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাদাঘাট বাজারে অভিযান চালায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযানকালে কামড়াবন্দ গ্রামের ফারুক হাসানের বসত ঘরে মাদক ক্রয়-বিক্রির সময় মাদক ব্যবসায়ী ফারুক হাসানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৩০ পিচ ইয়াবা জব্দ করা হয়।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামী দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।##

 

 

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মহান মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ খসরুল আলম।
মহান মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ…
বিজয়নগর উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে জনতার সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার।
শ্রীপুর উত্তর ইউনিয়নে জনতার সেবক হয়ে দায়িত্ব পালন…
বিজয়নগর উপজেলার পাচগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি।।
বিজয়নগর উপজেলার পাচগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে…
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর সন্ত্রাসী হামলা।
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর…
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো.মাহবুবুর রহমান।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো.মাহবুবুর রহমান।
বিজয়নগরে ১৪৫ বোতল স্কপ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
বিজয়নগরে ১৪৫ বোতল স্কপ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ