ভোরের পত্র

চান্দুরা চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো মুন্না একাদশ

  • ২০ জুন ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ
  • ৫০৭ বার দেখা হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চান্দুরা পশ্চিম পাড়া তিতাস নদীর পাড় সংলগ্ন চাইনিজবার মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টাইব্রেকারে জয় পেয়েছে মুন্না ফুটবল একাদশ। শুক্রবার (২০ জুন, ২০২৫) বিকালে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই ফাইনালে তারা ইফরান ফুটবল একাডেমিকে পরাজিত করে।
নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলাটি গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে গড়ায় ম্যাচটি, যেখানে মুন্না ফুটবল একাদশ ৫-৪ গোলে ইফরান ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মস্তু মিয়া এবং সঞ্চালনা করেন মোঃ উসমানগণি রাজা। খেলাটির উদ্বোধন করেন বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মোঃ ছায়েদ খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবদুল কাদির, চান্দুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলী রহমান, চান্দুরা ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হানিফ মিয়া, ফিরোজ আলী সর্দার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, মোঃ হাবুল মিয়া, মোঃ মন মিয়া, মোঃ ফারুক খান, আনচর আলী এবং ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ রিপন মিয়া প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এ কে এম জহিরুল হাসান রয়েল, মোঃ আবুল হাসান আবু মেম্বার, মোঃ হোসাইন, মোঃ মাসুক মিয়াসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে বিজয়ী দল মুন্না ফুটবল একাদশের অধিনায়কের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি টেলিভিশন তুলে দেন প্রধান অতিথ�

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

শ্রীপুর উত্তর ইউনিয়নে জনতার সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার।
শ্রীপুর উত্তর ইউনিয়নে জনতার সেবক হয়ে দায়িত্ব পালন…
বিজয়নগর উপজেলার পাচগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি।।
বিজয়নগর উপজেলার পাচগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে…
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর সন্ত্রাসী হামলা।
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর…
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো.মাহবুবুর রহমান।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো.মাহবুবুর রহমান।
বিজয়নগরে ১৪৫ বোতল স্কপ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
বিজয়নগরে ১৪৫ বোতল স্কপ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিজয়নগরে কোটি টাকার মোবাইল ডিসপ্লেসহ মাইক্রোবাস জব্দ- একজন আটক।
বিজয়নগরে কোটি টাকার মোবাইল ডিসপ্লেসহ মাইক্রোবাস জব্দ- একজন…
তাহিরপুর উপজেলাসহ ৯নং ওয়ার্ডবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন,সাফাকুল ইসলাম আফজাল।
তাহিরপুর উপজেলাসহ ৯নং ওয়ার্ডবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন,সাফাকুল ইসলাম…