ভোরের পত্র

ইসলামপুরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

  • ২০ এপ্রিল ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ণ
  • ৭৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে অবস্থিত আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী শফিকুল ইসলামের পরম শ্রদ্ধেয় প্রয়াত পিতা মরহুম আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ও মাতা মরহুমা আলহাজ্ব আমেনা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান। বিদ্যালয়ের শিক্ষক আবদুল কুদ্দুছের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মুন্সি আসাদুজ্জামান আসাদ। এছাড়াও বক্তব্য রাখেন, মানবিক টিমের নিয়াজ উদ্দিন, আবু ইউসুফ সাদ্দাম, কাজী মনিরুল ইসলাম, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয় এবং জিয়াদুল হক বাবু। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মনির হোসেন ও শিক্ষিকা ছবি আক্তার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বলেন, “শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।” সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও প্রতিষ্ঠাতা মহোদয়ের প্রয়াত পিতামাতার আত্মার শান্তি কামনা করেন। পরিশেষে, অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবু সালেহ মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন। দোয়া মাহফিলে মরহুমদের আত্মার মাগফিরাত এবং বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। মিলাদ ও দোয়ার মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে বিআরডিবিভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে বিআরডিবিভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ১২তম বার্ষিক সাধারণ…
বিজয়নগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলা ঐক্যবদ্ধ রাখার দাবিতে উপজেলা বিএনপির আহবায়কের সংবাদ সম্মেলন।
বিজয়নগর উপজেলা ঐক্যবদ্ধ রাখার দাবিতে উপজেলা বিএনপির আহবায়কের…
বিজয়নগরে দোকাননের সামনে ময়লা-আবর্জনা রাখায় দোকান মালিকদের মোবাইল কোর্টে জরিমানা।
বিজয়নগরে দোকাননের সামনে ময়লা-আবর্জনা রাখায় দোকান মালিকদের মোবাইল…
বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ।
বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে…
বিজয়নগরে হেফাজত নেতার ব্যক্তিগত ভিডিও প্রকাশের ঘটনায় হেফাজতের সংবাদ সম্মেলনে।
বিজয়নগরে হেফাজত নেতার ব্যক্তিগত ভিডিও প্রকাশের ঘটনায় হেফাজতের…
বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ।
বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ…
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত।
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন…