ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর চান্দুরা ইউনিয়ন আমতলী বাজারের অর্ধ সমাপ্ত ড্রেন এখম মরণ ফাঁদে পরিণত।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ১১ মে ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ
  • ১২৭ বার দেখা হয়েছে

 

ভোরেরপত্র রিপোর্ট :-৬৭ লক্ষ টাকা অনুমোদনে ৬০২ মিটার দৈর্ঘ্যে জনকল্যাণের ড্রেন এখন জন ভোগান্তিতে পরিণত হয়েছে। ভেঙ্গেছে শিশু সহ নারী পুরুষের হাত পা। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় আমতলী বাজারে। আর এস কনস্ট্রাকশন নামক ঠিকাদার এ কাজটি শুরু করেন ২০২৪ অক্টোবর মাসে। শুরুতেই ধীরগতি কাজে অতিষ্ঠ করে তুলেছে জনসাধারণকে। এরই মধ্যে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও কোন প্রভাব পড়েনি নিম্নমান কাজের অগ্রগতিতে। এমন যানবহুল ও জনবহুল সুপরিচিত আমতলী বাজারে অর্ধভাঙ্গা কাজের জন্য প্রতিনিয়তই ভুগতে হচ্ছে যানজটের। লাইনের পর লাইনে অপেক্ষা করতে হচ্ছে ছোট বড় যানবাহন। এমন অবহেলিত কাজের জন্য ভর্তুকি দিতে হচ্ছে নিরীহ মানুষের ও ব্যবসায়ীদের।
একজন পথচারী অভিযোগ করে বলেন, আগেই ভালো ছিল। আজ সকালে আমি ড্রেনে পড়ে গিয়ে ময়লা আবর্জনা ভরাট হওয়া ড্রেনে আমার পা গর্তে পড়ে ভেঙ্গে যাওয়ার আশঙ্কা। একই সুরে আরোও কয়েকজন পথচারী অভিযোগে জানান, এই ড্রেনের কাজ শুরু পর থেকে এভাবে অনেক পথচারী ব্যথা পেয়েছে। কিন্তু তবুও সংস্লিষ্ট দপ্তরের কোন টনক নড়েনি।
ব্যবসায়ীরা আরোও জানান, ঠিকাদারের লোকজন কাজ করতে এসে আমাদের কাছ থেকে আলগা টাকা চাইছে। যারা আলগা টাকা দিয়েছে তাদের দোকানের সামনে ড্রেনের ঢাকনা বসিয়েছে। অন্যরা এভাবেই ভোগান্তিতে রয়েছে।

সংশ্লিষ্ট ঠিকাদার আমান মিয়ার সাথে জানতে চাইলে পরে কথা বলবে বলে এড়িয়ে যান।

এ বিষয়ে বিজয়নগর উপজেলা প্রকৌশলী, মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া কাজের ধীরগতির স্বীকারোক্তিতে বলেন, ঠিকাদার মৌখিক কথা কর্ণপাত না করায়, চিঠি দিয়ে তাগাদা দিয়েছি। এমনকি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছেও বিষয়টা অবগত করেছি। আবারো আগামী সপ্তাহে আমার অফিসে ডাকানো হবে।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক জানান, বিষয়টি আমি জানিনা, তবে খোজ খবর নিয়ে কাজটি দ্রুত করার চেষ্টা করব।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের…
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী…
বিজয়নগর উপজেলায় ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় বখাটের ১ মাসের কারাদণ্ড।
বিজয়নগর উপজেলায় ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় বখাটের ১ মাসের…
চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার নিজস্ব উদ্যোগে রাস্তা মেরামত।
চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার…
বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা আটক।
বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা…
বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।
বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।
বিজয়নগরে বিআরডিবিভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে বিআরডিবিভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ১২তম বার্ষিক সাধারণ…
বিজয়নগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।