ভোরের পত্র

বিজয়নগরে অবৈধ ভাবে মাটি কাটায় ১জনের কারাদণ্ড,দুটি ভেকু জব্দ।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ১৮ ডিসেম্বর ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ
  • ৪৭৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ মাটি উত্তোলনের দায়ে মোঃ আলী হাসান (৩৩), পিতা—আবদুল গনি, গ্রাম—শেমড়া’কে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ক, খ ও গ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই দণ্ডাদেশ প্রদান করেন। বুধন্তী ইউনিয়নের শেমড়া গ্রামে পরিচালিত এ অভিযানে অবৈধ কাজে ব্যবহৃত দুইটি ভেকু জব্দ করা হয়। জব্দকৃত ভেকুগুলোর মালিক আনিছ মিয়া বলে জানা গেছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়,এসময় মাটি বহনকারী একটি ট্রাক্টরের চালককে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ফসলি জমি থেকে নির্বিচারে মাটি কেটে বিভিন্ন রাস্তা ও ঘাটের ক্ষতি করে আসছিল। এতে একদিকে যেমন কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে এলাকার যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক ক্ষত হচ্ছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত অবৈধ মাটি কাটা স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত।
বিজয়নগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত।
জাপানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিজয়নগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।
জাপানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিজয়নগরে বিএনপির বিক্ষোভ…
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন ও দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন ও দুর্গাপূজার প্রস্তুতি…
বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী…