ভোরের পত্র

বিজয়নগরে তিন ব্যাপী জনসচেতনতামূলক ভূমি সেবা বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে শেষ হয়েছে

  • ২৭ মে ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
  • ২৩৫ বার দেখা হয়েছে

আব্দুল্লাহ আল হৃদয়ঃ- নিয়মিত ভূমি কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় তিনদিনব্যাপী (২৫ মে থেকে ২৭ মে) পর্যন্ত ভূমি মেলার সেবা প্রার্থীদের বিভিন্ন কাজে সেবা প্রদান করা হয়। ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় রবিবার(২৫ মে) সকাল দশটায় বিজয়নগর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এই মেলার স্টল উদ্বোধন করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা। বিজয়নগর উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিনদিন ব্যাপী জনসচেতন সৃষ্টির লক্ষ্যে ভূমি মেলার লক্ষ উদ্দেশ্য সময় মতো ভূমি কর পরিশোধ করার মতো বিষয়ে খোলামেলা আলোচনা করেন সহকারি কমিশনার (ভূমি)র অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা বলেন, সময় মতো ভূমি কর পরিশোধ করাটা স্মার্ট নাগরিকের পরিচয় বহন করে। ভূমির বিষয়ে সরকার নানা জটিলতাকে পরিহার করে সহজিকরণ করেছেন। এর ফলে এখন স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে ভূমি সংক্রান্ত কাজগুলো দ্রুততার সাথে করা সম্ভব হচ্ছে। মেলা উপলক্ষে গণশুনানীসহ সব ধরণের সেবার দ্বার উন্মুক্ত ছিল। মেলা চলাকালিন সময়ে যে সব সেবা দেয়া হয়েছে তা হল, সেবা গ্রহিতাদের নামজারী আবেদন ৩০ টা,৭টা আবেদন গনশুনানীর মাধ্যমে নিষ্পত্তি করা হয়,হোল্ডিং ওপেনিং, ভূমি উন্নয়ন কর আদায়,ভূমি বিষয়ক বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে এবং ছাএ/ছাএীদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদেরকে পুরস্কার দেয়া হয়।

এসময় বিজয়নগর উপজেলা ভূমি অফিসে কর্মরতগণ, উপজেলার বিভিন্ন ভূমি অফিসের কমকর্তাগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সেবা গ্রহীতারা বলেন, বিগত সময়ের চেয়ে বর্তমান সময়ে ভূমি সংক্রান্ত যে কোন কাজ অতি অল্প সময়ের মধ্যে সমাধান করে দিচ্ছেন অফিসার গন। বিগত দিনে কোন কাজ করতে উপজেলা ভূমি অফিসে দিনের পর দিন, মাসের পর মাস ঘুরতে হয়েছে। আর এখন ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার সাধনা এিপুরার দিক নির্দেশনায় নবনিযুক্ত দক্ষ নাজির রাজু মোদকের আন্তরিকতায় আটকে থাকা পুরাতন ফাইলগুলো দ্রুত গতিতে সমাধান করে সেবা গ্রহিতাদেরকে সেবা দিচ্ছে। সেবা প্রার্থীগণ বর্তমান সেবায় সন্তোষ প্রকাশ করেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে রাতের আঁধারে বাবলু মিয়ার ১২টি কাঁঠাল গাছ ভেঙে দিল দুর্বৃত্তরা।
বিজয়নগরে রাতের আঁধারে বাবলু মিয়ার ১২টি কাঁঠাল গাছ…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ।
বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর চেনু মিয়া  প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর…
বিজয়নগর উপজেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান।
বিজয়নগর উপজেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান।
বিজয়নগরে বি-স্ট্রং প্রকল্পের আওতায় ‘সীড ভিলেজ’ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত।
বিজয়নগরে বি-স্ট্রং প্রকল্পের আওতায় ‘সীড ভিলেজ’ প্রদর্শনীর মাঠ…
মির্জাপুরে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত: সচেতনতাই মানসম্মত শিক্ষার চাবিকাঠি।
মির্জাপুরে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত: সচেতনতাই…