ভোরের পত্র

বিজয়নগরে রাতের আঁধারে বাবলু মিয়ার ১২টি কাঁঠাল গাছ ভেঙে দিল দুর্বৃত্তরা।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ১০ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
  • ৩৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের হাতুরা গ্রামে রাতের আঁধারে ১২টি কাঁঠাল গাছ ভেঙে ফেলেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। গত রোববার (৩ মে) দিবাগত রাতে হাতুরা গ্রামের সাহাব উদ্দিন (বাবলু মিয়া) মালিকানাধীন মসজিদের সামনের পুকুর পাড়ে এই ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাব উদ্দিন বাবলু মিয়া দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন মসজিদের সামনের পুকুর পাড়ে কাঁঠাল গাছগুলো পরিচর্যা করে আসছিলেন। গত রোববার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গাছগুলো ভেঙে ফেলে রেখে যায়। সোমবার সকালে ফজরের নামাজ শেষে মুসল্লিরা গাছগুলো ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে মালিক বাবলু মিয়াকে খবর দেন।
​ক্ষতিগ্রস্ত গাছ মালিক সাহাব উদ্দিন বাবলু মিয়া জানান:
​”অনেক যত্ন করে গাছগুলো বড় করেছিলাম। রাতের আঁধারে কে বা কারা শত্রুতা করে আমার ১২টি গাছ ভেঙে ফেলেছে। এতে আমার প্রায় ১২ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

​এই ঘটনায় সাহাব উদ্দিন বাবলু মিয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেছেন এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বিজয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​স্থানীয় বাসিন্দারা চরম উদ্বেগ প্রকাশ করে জানান, এলাকায় এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও রাতের আঁধারে এলাকার বিভিন্ন ব্যক্তির ‘কেরের কুঞ্জি’ (খড়ের স্তূপ) আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া সুযোগ বুঝে বিভিন্ন মানুষের ফলদ গাছ কেটে ফেলার ঘটনাও ঘটছে নিয়মিত। একের পর এক এমন ন্যাক্কারজনক ঘটনায় হাতুরা গ্রামসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
​স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত তদন্তের মাধ্যমে এই দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন ক্ষতি করার সাহস না পায়।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ।
বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর চেনু মিয়া  প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর…
বিজয়নগর উপজেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান।
বিজয়নগর উপজেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান।
বিজয়নগরে বি-স্ট্রং প্রকল্পের আওতায় ‘সীড ভিলেজ’ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত।
বিজয়নগরে বি-স্ট্রং প্রকল্পের আওতায় ‘সীড ভিলেজ’ প্রদর্শনীর মাঠ…
মির্জাপুরে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত: সচেতনতাই মানসম্মত শিক্ষার চাবিকাঠি।
মির্জাপুরে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত: সচেতনতাই…
বিজয়নগর উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন।
বিজয়নগর উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন।
ইসলামপুরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
ইসলামপুরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের…
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫০০ জন…