
স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসেচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয় । কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার । তিনি অনুষ্ঠানের উদ্ভোধন এবং গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে বক্তব্য রাখেন এবং গ্রাম আদালত সম্পর্কে জনগণের মাঝে প্রচারের ব্যাপারে দিক নির্দেশনামূলক আলোচনা করেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন,গ্রাম আদালত সক্রিয়করন তৃতীয় পর্যায় প্রকলপ্পের জেলা ব্যবস্থাপক মেরাজুল ইসলাম। সার্বিক তত্তাবধায়নে ছিলেন, উপজেলা সম্বনয়কারী সিলাস গাড্ডী
এ সময় উপজেলা বিআরডিপির চেয়ারময়ান,বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি, এইচ এম জহিরুল ইসলাম, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি ও মাসিক সূর্য শপথ পত্রিকার সম্পাদক সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ, বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জনকণ্ঠের প্রতিনিধি হীরা আহমেদ জাকির ও উপজেলা কর্মরত বিভিন্ন এনজিওর ব্রাঞ্চ ম্যানেজার ও কো অর্ডিনেটরগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপস্থিত বক্তব্যের পর প্রজক্টেরের মাধ্যমে গ্রাম আদালত সংক্রান্ত নাটক ও প্রামন্য চিত্র পরিদর্শন করা হয়।