ভোরের পত্র

বিজয়নগরে পুলিশ সেজে ছিনতাই করতে গিয়ে ২জন ছিনতাইকারী আটক।

  • ১৫ মে ২০২২, ৯:৩৫ পূর্বাহ্ণ
  • ২৬১ বার দেখা হয়েছে

স্টাফরিপোর্টারঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে টাকা ছিনতাইকালে জনতার হাতে ২ জন আটক হয়েছেন। উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের আলীনগর ব্রীজের দক্ষিণ পাশের রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ কবির মিয়া উপজেলার চম্পকনগর বাঁশ বাজার থেকে বাঁশ কিনে তার নিজ উপজেলা নবীনগরের শিবপুর এলাকায় উক্ত বাঁশ বিক্রি করে থাকেন। গত ১৩ মে শ্রক্রবার সকাল টার সময় তিনি প্রতিদিনের মত বাঁশ কেনার উদ্দেশ্যে নবীনগর উপজেলা থেকে চম্পকনগর বাজারে আসার পথে পুলিশ পরিচয় ইয়াবা আছে বলে তল্লাশী করার উদ্দেশ্যে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের আলীনগর ব্রীজের উপর সিএনজি থামান। পরে তারা পকেট থেকে জোর করে ৫৫৩০ টাকা হাতিয়ে নিয়ে যান। টাকা হাতিয়ে নেওয়ার সময় সে চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন দৌড়ে আসলে তারা সিএনজি নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করেন এবং উপস্থিত জনতা হাতে দুইজন আটক হয়। আটককৃত

দুইজন হল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা গ্রামের মৃত মোঃ খালেক খন্দকারের ছেলে আলামিন (২৮) ও মৃত কাজী মজনু মিয়ার ছেলে কাজী মাহিন (৪০)। পরে তাদেরতে জিজ্ঞাসাবাদ করলে তারা বাকি দুই জনের নাম পরিচয় স্বীকার করেন।স্বীকারোক্তিমূলে বাকি দুইজন এজাহারভূক্ত আসামী হলেন একেই গ্রামের খলিল মোল্লার ছেলে নুর আলম (৪০) ও মৃত এলাই মিয়ার ছেলে ইসমাঈল হোসেন (৩০)। এ ব্যাপারে বিজয়নগর থানার সেকেন্ড অফিসার এসআই তৌহিদুল ইসলাম অভিযানকে জানান,শুক্রবার ভোরবেলা আলীনগর এলাকায় ছিনতাইকালে এলাকাবাসী দুইজনকে আটক করে থানায় হস্তান্তর করেন এবং ভুক্তভোগী কবির মিয়া মামলা দায়ের করার ফলে আসামীদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ।
বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে…
বিজয়নগরে হেফাজত নেতার ব্যক্তিগত ভিডিও প্রকাশের ঘটনায় হেফাজতের সংবাদ সম্মেলনে।
বিজয়নগরে হেফাজত নেতার ব্যক্তিগত ভিডিও প্রকাশের ঘটনায় হেফাজতের…
বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ।
বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ…
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত।
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন…
বিজয়নগ‌রে গ্রাম আদালত সম্প‌র্কে ব‌্যাপক জনস‌চেতনতা বৃ‌দ্ধি‌তে কর্মশালা।
বিজয়নগ‌রে গ্রাম আদালত সম্প‌র্কে ব‌্যাপক জনস‌চেতনতা বৃ‌দ্ধি‌তে কর্মশালা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে রাতের আঁধারে বাবলু মিয়ার ১২টি কাঁঠাল গাছ ভেঙে দিল দুর্বৃত্তরা।
বিজয়নগরে রাতের আঁধারে বাবলু মিয়ার ১২টি কাঁঠাল গাছ…