ভোরের পত্র

বিজয়নগরে বিপুল পরিমাণ গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী আটক ।

  • ২৬ অক্টোবর ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ
  • ৩৪০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর ২০২৫) ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো:শফিকুল ইসলামের নির্দেশনায় এএসআই গোলাম মোস্তফা ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
অভিযানটি পরিচালিত হয় বিজয়নগর থানার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর (বাইশ কলোনী) এলাকায়। এসময় স্থানীয় পেশাদার মাদক ব্যবসায়ী স্বপন মিয়া (২৩), পিতা- মৃত মন্তু মিয়া, মাতা- মৃত সালমা বেগম, সাং- কাশিনগর (বাইশ কলোনী), থানা- বিজয়নগর এবং তার সহযোগী লোকমান ভূঁইয়া (৪০), পিতা- মৃত সুলেমান ভূঁইয়া, মাতা- চাঁনবানু, সাং- রামধননগর (ভূঁইয়া বাড়ী), থানা- আখাউড়া — এ দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
অভিযানে উপস্থিত থেকে এসআই নাফিজুল ইসলাম সাক্ষীদের সম্মুখে ৭০ কেজি গাঁজা আলামত হিসেবে জব্দ করেন। তবে অভিযান পরিচালনাকালে আরও কয়েকজন সহযোগী পালিয়ে যায়। পলাতকদের মধ্যে রয়েছেন — ৩। লিটন মিয়া প্রকাশ জামাই লিটন (৪৭), ৪। মোঃ জসিম উদ্দিন (৩৮), ৫। জাহাঙ্গীর (৪০), ৬। ইউসুফ মিয়া (৪০), ৭। সাদ্দাম মিয়া (৩০) — সকলেই কাশিনগর ও নলগড়িয়া এলাকার বাসিন্দা, এছাড়া অজ্ঞাতনামা আরও ১/২ জন সহযোগীও পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মামলার এফআইআর নং-৪৭, তারিখ ২৬ অক্টোবর ২০২৫, সময় ০৯:৪৫ ঘটিকা, এবং জি.আর. নং-৪৫৬/২০২৫ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, থানা এলাকায় মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা চলছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। আমরা মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে বিআরডিবিভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে বিআরডিবিভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ১২তম বার্ষিক সাধারণ…
বিজয়নগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলা ঐক্যবদ্ধ রাখার দাবিতে উপজেলা বিএনপির আহবায়কের সংবাদ সম্মেলন।
বিজয়নগর উপজেলা ঐক্যবদ্ধ রাখার দাবিতে উপজেলা বিএনপির আহবায়কের…
বিজয়নগরে দোকাননের সামনে ময়লা-আবর্জনা রাখায় দোকান মালিকদের মোবাইল কোর্টে জরিমানা।
বিজয়নগরে দোকাননের সামনে ময়লা-আবর্জনা রাখায় দোকান মালিকদের মোবাইল…
বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ।
বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে…
বিজয়নগরে হেফাজত নেতার ব্যক্তিগত ভিডিও প্রকাশের ঘটনায় হেফাজতের সংবাদ সম্মেলনে।
বিজয়নগরে হেফাজত নেতার ব্যক্তিগত ভিডিও প্রকাশের ঘটনায় হেফাজতের…
বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ।
বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ…
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত।
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন…