ভোরের পত্র

বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ মাদক ব্যবসায়ী আটক।

  • ২৯ আগস্ট ২০২২, ১০:৪৪ পূর্বাহ্ণ
  • ২৩৬ বার দেখা হয়েছে

মেহেজাবিন রাজ দিনাঃ-ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান এর নির্দেশনামতে, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ও অফিসার ইনচার্জ, বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ  সার্বিক তত্ত্বাবধানে অদ্য 2৮/০৮/২২ ইং তারিখ বিজয়নগর থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের লক্ষ্যে এক সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে –
এসআই(নিঃ)/মোঃ আব্দুর রশীদ, এএসআই(নিঃ)/সৈয়দ নাছির উদ্দিন, এএসআই(নিঃ)/সুমন বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ বিজয়নগর থানাধীন চান্দুরা ইউপিস্থ কালিসীমা মারফত আলী মেম্বারের বাড়ীর পূর্ব উত্তর কোনায় মাদক ব্যবসায়ী আউলিয়া বেগম এর বসত ঘর হইতে রাত ০৪.২০ ঘটিকার সময় ধৃত আসামী ১। আকাশ প্রকাশ আক্কল আলী(২৭), পিতা-আবু হানিফ, গ্রাম- কালিসীমা, ২। আউলিয়া বেগম(৪০), পিতা-আবু হানিফ ,স্থায়ী: গ্রাম- কালিসীমা উভয় থানা- বিজয়নগর, জেলা–ব্রাহ্মণবাড়িয়া দ্বয়কে ৯৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।
বিজয়নগর থানাধীন ইছাপুরা ইউপিস্থ দেওয়ান বাজার টু মির্জাপুরগামী মামা ভাগিনা কম্পিউটার দোকানের সামনে পাকা রাস্তার উপর ভোর-০৫.৩০ ঘটিকার সময় ধৃত আসামী ১। মো: তুহিন (২৫) পিতা-বাদল সর্দার, মাতা-বিউটি বেগম, ২। মজিদুল ইসলাম (২৪), পিতা-মোকছেদ হোসেন, মাতা-মৃত মজিরন বেগম, উভয় সাং-গোয়ালীমান্ডা, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জদেরকে ২০ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।
আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই(নিঃ)/পংকজ কুমার সাহা, এএসআই(নিঃ)/বিল্লাল হোসেন সরকার এবং সঙ্গীয় ফোর্সসহ ধৃত আসামী মোঃ সিদ্দিক মিয়া(৩৯), পিতা-সামসু উদ্দিন, সাং-কামালমুড়া, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মনাবড়িয়াকে ১১ বোতল স্কফ সিরাপসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। উল্লেখ্য যে, ধৃত ২নং আসামী আউলিয়া বেগম এর বিরুদ্ধে ১টি জিআর ০২ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা আছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন।
বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম…
বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত।
বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার…
বিজয়নগর উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি ও মতবিনিময় সভা…
হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত।
হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা…
বিজয়নগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল…
হারানো বিজ্ঞপ্তি
হারানো বিজ্ঞপ্তি
দুর্নীতিবাজের জায়গা বিএনপিতে হবে না,জনগন ভোট দিয়ে যাকে জয় করবে,আমরা তাকে মেনে নিবো:ইঞ্জিনিয়ার শ্যামল।
দুর্নীতিবাজের জায়গা বিএনপিতে হবে না,জনগন ভোট দিয়ে যাকে…
বিজয়নগর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ল গ্রামীণ ব্যাংক।
বিজয়নগর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ল…