ভোরের পত্র

বিজয়নগর উপজেলার দাউদপুর পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।

  • ১৬ এপ্রিল ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
  • ৯৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দাউদপুর পাবলিক স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেনে ২০২৬ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ মাহফিল ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ এপ্রিল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম এবং সমাজসেবক আজিজুল ইসলাম দুলাল। এছাড়াও উপস্থিত ছিলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাজেদুল করিম ফিরুজ, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয়, বিদ্যালয় পরিচালনা পরিষদের উপদেষ্টা হুমায়ুন কবির ভূইয়া এবং জহিরুল ইসলাম। বিদ্যালয়ের পরিচালক মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন রাইসুল হক মোল্লা, মনিরুল ইসলাম মিলন ও মাফুজুর রহমান। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করেন। পুরো অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তারেকুল ইসলামসহ সহকারী শিক্ষকবৃন্দ। রুহুল আমিন খাঁনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে রাতের আঁধারে বাবলু মিয়ার ১২টি কাঁঠাল গাছ ভেঙে দিল দুর্বৃত্তরা।
বিজয়নগরে রাতের আঁধারে বাবলু মিয়ার ১২টি কাঁঠাল গাছ…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ।
বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর চেনু মিয়া  প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর…
বিজয়নগর উপজেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান।
বিজয়নগর উপজেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান।
বিজয়নগরে বি-স্ট্রং প্রকল্পের আওতায় ‘সীড ভিলেজ’ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত।
বিজয়নগরে বি-স্ট্রং প্রকল্পের আওতায় ‘সীড ভিলেজ’ প্রদর্শনীর মাঠ…
মির্জাপুরে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত: সচেতনতাই মানসম্মত শিক্ষার চাবিকাঠি।
মির্জাপুরে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত: সচেতনতাই…