ভোরের পত্র

বিজয়নগর উপজেলার মরণফাঁদে পরিণত জালালপুর-শ্যামলী ঘাট সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ

  • ১ জুলাই ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ণ
  • ১১১ বার দেখা হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

সংস্কারের অভাবে মরণফাঁদে পরিণত হয়েছে জালালপুর মোড় থেকে শ্যামলী ঘাট হাইওয়ে পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি। দীর্ঘদিন ধরে কোনো সংস্কার বা মেরামতের কাজ না হওয়ায় রাস্তাটি এখন চলাচলের প্রায় অযোগ্য। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জালালপুর মোড় থেকে শ্যামলী ঘাট পর্যন্ত পুরো রাস্তাটিই খানাখন্দে ভরা। কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে ডোবার আকার ধারণ করে, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। সড়কের এই বেহাল দশার কারণে অটোরিকশা, সিএনজি, এবং অন্যান্য যানবাহন চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক চালক এই রাস্তায় আসতে অস্বীকৃতি জানান, আর যারা বাধ্য হয়ে আসেন, তাদের গাড়ির যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত।

এই সড়কটি দিয়ে জালালপুর, আনন্দ গ্রাম, পূর্ব ভাগ, হাজীপুর, বুল্লা, পাইকপাড়া, কেনা,বুধন্তী, চান্দুরা সহ বিভিন্ন গ্রামের মানুষ জেলা ও উপজেলা সদরে যাতায়াত করেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন।

অটোরিকশা চালক মোঃ বায়েজিদ বলেন, “পেটের দায়ে এই রাস্তায় গাড়ি চালাই, কিন্তু প্রতিদিন গাড়ির কোনো না কোনো যন্ত্রাংশ নষ্ট হয়। আয় তো দূরের কথা, মেরামতের খরচই ওঠে না। গর্তে চাকা পড়লে গাড়ি উল্টে যাওয়ার ভয় থাকে।”

হাজীপুর গ্রামের বাসিন্দা সোলায়মান হক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তা দিয়ে হেঁটে চলাচল করাও বিপজ্জনক। বৃষ্টি হলে তো কথাই নেই, কাদা পানিতে একাকার হয়ে যায়। মনে হয় আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপে বাস করছি। বিগত দিনে জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন করেও কোনো লাভ হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, বিগত দিনে নির্বাচনের সময় নেতারা রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরে আর তাদের দেখা মেলে না। দীর্ঘদিন ধরে এই জনগুরুত্বপূর্ণ সড়কটি অবহেলিত থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

এই পরিস্থিতিতে, ভুক্তভোগী এলাকাবাসী সড়কটির দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এবং উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, আর কোনো আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই জনদুর্ভোগের অবসান ঘটানো হোক।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন।
বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম…
বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত।
বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার…
বিজয়নগর উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি ও মতবিনিময় সভা…
হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত।
হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা…
বিজয়নগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল…
হারানো বিজ্ঞপ্তি
হারানো বিজ্ঞপ্তি
দুর্নীতিবাজের জায়গা বিএনপিতে হবে না,জনগন ভোট দিয়ে যাকে জয় করবে,আমরা তাকে মেনে নিবো:ইঞ্জিনিয়ার শ্যামল।
দুর্নীতিবাজের জায়গা বিএনপিতে হবে না,জনগন ভোট দিয়ে যাকে…
বিজয়নগর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ল গ্রামীণ ব্যাংক।
বিজয়নগর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ল…