ভোরের পত্র

অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির বিজয় হবে,সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা:ইঞ্জিনিয়ার শ্যামল

  • ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ অপরাহ্ণ
  • ১৯১ বার দেখা হয়েছে

এইচ,এম,জহিরুল ইসলাম :-ব্রাক্ষণবাড়িয়া ৩আসনের নির্বাচনী এলাকা সদর ও বিজয়নগর ,উপজেলা বাসিকে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন,কেন্দ্রীয় কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক, ব্রাক্ষণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি,ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।হিন্দু  ধর্মাবলম্বী মানুষের বিশ্বাস সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। দীর্ঘকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মাধ্যমে ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ব্রাক্ষণবাড়িয়া ৩আসনে ধানের শীষ প্রতীকে একাধিক বার নির্বাচনে লড়েছেন,যার সুনিশ্চিত বিজয় আওয়ামী দোসররা চিনিয়ে নিয়েছিল,যিনি ব্রাক্ষণবাড়িয়া সাধারণ জনগনের আস্থাভাজন ব্যক্তি, ২০২৬ইং সালের জাতীয় নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এর দেওয়া শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, অশুভ শক্তির বিনাশ হবে শুভ শক্তির বিজয় সুনিশ্চিত, সনাতন ধর্মালম্বীদের ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।

তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।
সুখ-দুঃখের সকল সময় আপনাদের পাশে থাকতে চাই। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকলকে একত্রিত হয়ে উৎসব পালনের আহ্বান রইলো।

পরিশেষে তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি মাধ্যমে মঙ্গল কামনা করেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল এর সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়।
জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল এর সাথে ঈদুল…
৫ই আগস্ট গণহত্যার দায়ে নিষিদ্ধ হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ
৫ই আগস্ট গণহত্যার দায়ে নিষিদ্ধ হতে পারে বাংলাদেশ…
আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন,বিএনপির ভারপ্রাপ্ত…
তথ্য প্রতিমন্ত্রী ড;মুরাদকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
তথ্য প্রতিমন্ত্রী ড;মুরাদকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫৩৮ জন।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল…
সারাদেশে জেলা প্রশাসকদের স্মারকলিপি দেবে বিএনপি।
সারাদেশে জেলা প্রশাসকদের স্মারকলিপি দেবে বিএনপি।
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে…
গাজীপুর সিটি মেয়র আওয়ামী লীগ হতে বহিস্কার।
গাজীপুর সিটি মেয়র আওয়ামী লীগ হতে বহিস্কার।