ভোরের পত্র

পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ।

  • ২৬ অক্টোবর ২০২১, ২:২১ অপরাহ্ণ
  • ৪৬১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার :
রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপি নেতাকর্মীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় পুলিশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ হয়।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সোমবার কর্মসূচি ঘোষণা করে বিএনপি। তার অংশ হিসেবে আজ বেলা ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ আয়োজন করা হয়।

এরআগে, সকাল সাড়ে ১০টায় মিছিল শুরু হওয়ার কথা ছিল। সকাল ৯টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকেন। পরে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়ে দলটির সিনিয়র নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কয়েকজন আহত হয় এবং পুলিশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) আবুল হাসান বলেন, বিএনপির মিছিল শেষে তারা বিক্ষিপ্তভাবে চলে যাওয়ার সময় রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে টিয়ার শেল ছোড়ে। এ ঘটনায় কয়েকজনকে আটক করে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে। তবে আটকের সংখ্যা এ মূহূর্তে বলা যাচ্ছে না।

এদিকে বিএনপির মিছিলকে কেন্দ্র করে আগে থেকেই নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উদযাপন।
বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী…
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলের মনোনয়নপত্র দাখিল।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলের…
অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির বিজয় হবে,সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা:ইঞ্জিনিয়ার শ্যামল
অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির বিজয় হবে,সবাইকে…
জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল এর সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়।
জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল এর সাথে ঈদুল…
৫ই আগস্ট গণহত্যার দায়ে নিষিদ্ধ হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ
৫ই আগস্ট গণহত্যার দায়ে নিষিদ্ধ হতে পারে বাংলাদেশ…
আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন,বিএনপির ভারপ্রাপ্ত…
তথ্য প্রতিমন্ত্রী ড;মুরাদকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
তথ্য প্রতিমন্ত্রী ড;মুরাদকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫৩৮ জন।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল…