
মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।
সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল মহোদয় হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। গত শনিবার (১১ জুলাই) অসুস্থতা অনুভব করায় উনাকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে তাৎক্ষণিকভাবে তাঁকে স্কয়ার হাসপাতালে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দায়িত্বরত চিকিৎসক তাঁকে সম্পূর্ণ বেড রেস্ট বা শয্যাশায়ী বিশ্রামে থাকার পরামর্শ দেন। একই সাথে তাঁকে শারীরিক ও মানসিকভাবে সব ধরনের চাপমুক্ত থেকে পর্যাপ্ত বিশ্রামে থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ও পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।
এদিকে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বিএনপি নেতা ও বাগলী চুনাপাথর সমিতির সভাপতি মোঃ কামাল হোসাইন।
মোঃ কামাল হোসাইন
তিনি বলেন, দোয়া করি আল্লাহ পাক যেন সুনামগঞ্জ-১ আসনের এমপি প্রাণপ্রিয় নেতা জনাব কামরুজ্জামান কামরুল মহোদয়কে মহান আল্লাহ পাক যেন দ্রুত সুস্থতা দান করুন।
আমি আমার শুভাকাঙ্ক্ষী এবং রাজনৈতিক সহকর্মীবৃন্দ সুনামগঞ্জ বাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করি
মহান আল্লাহ তায়ালা যেন প্রিয় নেতাকে দ্রুত সুস্থ করে আবারও জনগণের সেবায় নিয়োজিত হওয়ার তাওফিক দান করেন—এই প্রার্থনা করি।