ভোরের পত্র

অবশেষে কিশোরী পেল স্বামী আর নবজাতক পেল পিতার ঠিকানা

  • ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১:২১ অপরাহ্ণ
  • ২৬১ বার দেখা হয়েছে

নাছিরনগর সংবাদ দাতাঃ- অবশেষে সমাজ পতিদের সহানুভুতির ফলে হতদরিদ্র ১৩ বছর বয়সী কিশোরী তার স্বামী আর নবজাতক পেল তার পিতার ঠিকানা।

ঘটনাটি ঘটেছে ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিন সিংহগ্রামের ধরহাটিতে। ঘটনার বিবরণে জানা গেছে ওই গ্রামের হতদরিদ্র পিতা নিলেশ মল্লিক কীর্তন দলের বাঁশিবাধক ও মাথা সুজেনা মল্লিক একজন শ্রমিক।তাদের ১৩ বছর বয়সী কিশোরী কন্যা প্রণতি মল্লিক একা থাকে বাড়িতে।কিশোরীর জন্ম নিবন্ধন সনদ পর্যালোচনা করে ২০০৯ সালের ১২ ডিসেম্ভর তার জন্ম হয়েছে বলে জানা গেছে।

ওই কিশোরীর উপর পড়ে পাশের বাড়ির ৫০ উর্ধ হরিদাস মল্লিকের কুনজর।হরিদাস প্রতিদিন প্রণতিদের একটি গাভীর দুধ দোহন করে দিত। সেই সুবাধে তাদের বাড়িতে আসা যাওয়ার এক ফাঁকে একদিন দিনের বেলা কিশোরী খালি ঘরে ঘুমিয়ে পড়লে সেই সুযোগে হরিদাস কিশোরীকে তার ইচ্ছার বিরোদ্ধে জোরপূর্বক ধর্ষন করে।কিশোরী জানায় এই ঘটনা তার মাকে জানিয়ে দিবে বললে, হরিদাস কিশোরীকে গলা চেপে হত্যার হুমকি দেয়।এভাবে আরো কয়েকদিন কিশোরীকে ভযভীতি প্রদর্শন করে তার ইচ্ছার বিরোদ্বে ধর্ষণ করে।

কিশোরীর পিতা নীলেশ মল্লিক জানায়,হরিদাস গ্রামে পূর্বে আরো এরূপ দুটি ঘটনা করেছে।

হরিদাস মল্লিকের ধর্ষণের ফলে ওই কিশোরী অন্তঃ সত্তা হয়ে পড়ে।গত ১০ দিন পূর্বে ওই কিশোরী একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়।এই নিয়ে এলাকায় জন্মদেয় নানা আলোচনা সমালোচনা।

এ বিষয়ে জানতে গতকাল শুক্রবার দুপুরে সরেজমিন সিংহগ্রাম ঘটনাস্থলে গেলে গ্রামের সমাজপতিরা বিষয়টি রাতের মধ্যে বিষয়টি সমাধান করবে বলে এ প্রতিনিধিকে আশ্বস্ত করে।

ওই বিষয়টি সমাধান করতে গতশুক্রবার রাতে এক শালীসে বসে গ্রামের সমাজপতিরা।সালীশে হরিদাস ঘটনা স্বীকার করায় সালীশকাররা এক সপ্তাহের ভেতর ওই কিশোরীর নামে ৩০ শতাংশ জমি রেজিষ্টি করে দিয়ে ধর্ষক হরিদাসের সাথে বিয়ের সিদ্বান্ত করে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…