ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ৬ আগস্ট ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
  • ৩৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট:-জেলা পরিষদ প্রশাসক সিরাজুলকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়
সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে —
জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া’র সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া।

এ উপলক্ষ্যে এক আন্তরিক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু’র নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সাংবাদিকতা, গণমাধ্যমের উন্নয়নসহ জেলার বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সহযোগিতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ এবং জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার কার্যক্রম এবং ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জেলার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করতে হবে। সমাজের ভাল এবং মন্দ দুটো বিষয় তুলে ধরতে হবে। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক সোহেল আহাদ, নির্বাহী সদস্য আবু আবদুল্লাহ, সরাইল উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবেদুর আর শাহীন, কসবা উপজেলা সাংবাদিক ইউনিয়নের মোবারক হোসেন চৌধুরী নাছির ও বিজয়নগর উপজেলার আবদুল্লাহ আল হৃদয়।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ সবুজ আলমের রাস্তা সংস্কার।
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী…
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের রগ কেটেছে ছেলে,গ্রেফতার করেছে পুলিশ। ।
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের…
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে ব্যস্ত বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাজী মোঃ সবুজ আলম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে…