ভোরের পত্র

ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ২ আগস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
  • ৩২ বার দেখা হয়েছে

ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা
আবদুল্লাহ আল হৃদয়ঃ–
ট্রেনে যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণের চেইন ও নগদ টাকা সততার সঙ্গে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় স্টুয়ার্ড গার্ড এস এম মোশারফ হোসেনকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।
রবিবার (২ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ মোশারফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আর্থিক সহায়তার একটি চেক প্রদান করেন। এ সময় তাঁর সততা ও দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান শাহীন, কেন্দ্রীয় যুবদলের সদ্য বিদায়ী কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকসহ জেলা পরিষদের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জানা যায়, সম্প্রতি মোশারফ হোসেনের সততার ঘটনাটি স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজের নজরে আসে। পরে তিনি জানতে পারেন, মোশারফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মুন্সিবাড়ির মৃত এম. এম. মজনু হোসেনের ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলীতে ভাড়া বাসায় বসবাস করছেন। এরপর তাঁকে জেলা পরিষদ কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
ঘটনার সূত্রপাত গত ১৫ জুলাই। সেদিন বিকেলে ৭০৩ নম্বর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ‘ঘ’ কোচে দায়িত্ব পালন করছিলেন স্টুয়ার্ড গার্ড এস এম মোশারফ হোসেন। নরসিংদী স্টেশনে কেবিন নম্বর-৬ এর যাত্রীরা নেমে যাওয়ার পর তিনি একটি পলিথিনের ভেতরে থাকা জর্দার কৌটা উদ্ধার করেন। পরে কৌটার ভেতর থেকে প্রায় দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন এবং নগদ দুই হাজার টাকা পাওয়া যায়।
কিছুক্ষণ পর সংশ্লিষ্ট যাত্রীরা ফোন করে তাদের মূল্যবান জিনিসপত্র হারানোর বিষয়টি জানালে মোশারফ হোসেন তাদের আশ্বস্ত করেন যে উদ্ধার হওয়া স্বর্ণের চেইন ও নগদ টাকা তাঁর কাছেই নিরাপদে সংরক্ষিত রয়েছে।
পরে ৭৪২ নম্বর তূর্ণা এক্সপ্রেসে ভৈরব বাজার স্টেশনে পৌঁছে রাত প্রায় ১টা ৫০ মিনিটে প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত হওয়ার পর তিনি স্বর্ণের চেইন ও নগদ টাকা মালিকের হাতে বুঝিয়ে দেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয় এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে তাঁর সততার প্রশংসা ছড়িয়ে পড়ে।
সংবর্ধনা অনুষ্ঠানে আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বর্তমান সময়ে সৎ মানুষ পাওয়া সত্যিই কঠিন। মোশারফ হোসেন যে সততার পরিচয় দিয়েছেন, তা শুধু তাঁর নিজের নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়ার জন্য গর্বের বিষয়। তাঁর এই মহৎ কাজ অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি আরও বলেন, এ ধরনের ইতিবাচক সংবাদ সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের ভূমিকাও প্রশংসার দাবিদার।
স্টুয়ার্ড গার্ড এস এম মোশারফ হোসেন বলেন, আমি একজন মানুষ হিসেবে আমার দায়িত্ববোধ থেকেই কাজটি করেছি। এর জন্য যে সম্মাননা পেয়েছি, তাতে আমি সত্যিই কৃতজ্ঞ। জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ভাইসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি কখনোই বিষয়টি প্রচার করতে চাইনি। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে মানুষের যে ভালোবাসা ও সম্মান পেয়েছি, তা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ সবুজ আলমের রাস্তা সংস্কার।
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী…
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের রগ কেটেছে ছেলে,গ্রেফতার করেছে পুলিশ। ।
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের…
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে ব্যস্ত বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাজী মোঃ সবুজ আলম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ডাঃ মোঃ শামসুদ্দিন।
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ…
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…