
মুরাদ মিয়া,সুনামগঞ্জ:-
আসন্ন ইউপি নির্বাচনে তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক পরোপকারী সৎ,যোগ্য ন্যায়পরায়ণ মোঃ খছরুল আলম।
সরেজমিনে গিয়ে দেখা যায়,শ্রীপুর উত্তর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের গোলাবাড়ী,জয়পুর,শিলাইন তাহিরপুর,মন্দিয়াতা,মুজরাই,ছিড়েরগাঁও এবং কামালপুরসহ আরও একাংশ গ্রামের ভোটারদের সবচেয়ে জনপ্রিয় মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
দীর্ঘদিন ধরে হাওর পাড়ের অসহায় কর্মহীন, দিনমজুর, দুস্থ,শ্রমিক,জেলে,সকল শ্রেনী পেশার মানুষের জন্য তিনি নিজ অর্থায়নে এবং এনজিওসহ বিভিন্ন
সংস্থা থেকে সাহায্য এনে হাত বারিয়ে দিয়েছেন আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী,সমাজ সেবক মোঃ খছরুল আলম।
শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারন জনগন বলেন,আমরা এমন একজন লোককে এবার মেম্বার হিসেবে পেতে চাই। সে আমাদের খছরুল আলম ভাই। তিনি মেম্বার না হয়েও আমাদের বিপদে আপদে, সুখে দুখে এগিয়ে আসেন।
৯নং ওয়ার্ডের মেম্বার পদ প্রাথী মোঃ খছরুল আলম বলেন,আমি প্রিয় আমার ৯নং ওয়ার্ডের
জনগনের ইচ্ছায় তাদের সঠিক চাহিদা পুরন করার জন্য মেম্বার প্রার্থী হয়েছি।
জনগন যদি তাদের পবিত্র আমানত ভোট দিয়ে আমাকে মেম্বার হিসেবে নির্বাচিত করে তাহলে আমি ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের সেবক হয়ে কাজ করতে চাই ইনশাল্লাহ।
পরিশেষে: তিনি প্রিয় ৯নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া,ভালোবাসা ও সমর্থন কামনা করেন।